ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ইতিহাস গড়েও নেভি সিলের কঠিন পরীক্ষায় টিকলেন না দুই নারী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০২:২০ পিএম
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিশেষ বাহিনী নেভি সিলসে যোগ দেওয়ার কঠিন প্রশিক্ষণে ইতিহাস গড়েছেন দুই নারী, তবে শেষ পর্যন্ত প্রশিক্ষণ সম্পন্ন করতে পারেননি তারা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিশেষ বাহিনী নেভি সিলসে যোগ দেওয়ার পরীক্ষায় ইতিহাস গড়েছেন দুই নারী। তবে কঠিন প্রশিক্ষণের শেষ পর্যন্ত টিকতে পারেননি তারা। তারপরও বাহিনীটির ইতিহাসে অন্য যেকোনো নারীর তুলনায় সবচেয়ে বেশি দূর এগিয়েছেন তারা।

বুধবার (৪ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, কয়েক সপ্তাহ আগে একজন নারী নৌসেনা ও একজন নারী নৌ কর্মকর্তা নেভি সিলসে যোগ দেওয়ার প্রাথমিক প্রশিক্ষণে অংশ নেন। ক্যালিফোর্নিয়ার নৌবাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে অনুষ্ঠিত এই কঠিন পরীক্ষার তৃতীয় সপ্তাহ পর্যন্ত পৌঁছান তারা।

তবে চতুর্থ সপ্তাহে শুরু হওয়ার কথা ছিল প্রশিক্ষণের সবচেয়ে কঠিন ধাপ ‘হেল উইক’। এর আগেই ওই নারী কর্মকর্তা পরবর্তী প্রশিক্ষণ দলে পাঠানো হন এবং পরে নিজেই প্রশিক্ষণ থেকে সরে দাঁড়ানোর আবেদন করেন। অন্যদিকে শারীরিক সমস্যার কারণে হেল উইক চলাকালে ওই নারী নৌসেনাকে প্রশিক্ষণ থেকে সরিয়ে নেওয়া হয়।

২০১৬ সালে নারীদের জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ সামরিক বাহিনীতে যোগ দেওয়ার সুযোগ উন্মুক্ত হওয়ার পর এই প্রথম কোনো নারী প্রার্থীরা এতদূর এগোলেন।

প্রশিক্ষণের সবচেয়ে কঠিন ধাপ হিসেবে পরিচিত হেল উইক চলে সাড়ে পাঁচ দিন। এ সময়ে প্রার্থীদের পাঁচ দিনে মাত্র চার ঘণ্টার মতো ঘুমানোর সুযোগ দেওয়া হয়। তাদের ভারী কাঠের গুঁড়ি বহন, উত্তাল সমুদ্রে নৌকা নামানো, ঠান্ডা পানিতে শুয়ে থাকা এবং প্রায় ২০০ মাইল দৌড়ানোর মতো কঠিন কাজ করতে হয়।

মার্কিন নৌবাহিনীর ১৯৯৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত তথ্য অনুযায়ী, নেভি সিলসের প্রায় ছয় মাসের প্রাথমিক প্রশিক্ষণে অংশ নেওয়া প্রার্থীদের ৬৮ শতাংশ বিভিন্ন পর্যায়ে বাদ পড়েন। এমনকি প্রায় ৪৫ শতাংশ প্রার্থী হেল উইক শুরুর আগেই প্রশিক্ষণ থেকে বাদ পড়েন অথবা পরবর্তী দলে পাঠানো হন।

উল্লেখ্য, ২০১৬ সালে নারীদের জন্য নেভি সিলস, আর্মি রেঞ্জার্স ও গ্রিন বেরেটের মতো বিশেষ সামরিক বাহিনীতে যোগ দেওয়ার সুযোগ চালু করা হয়। এরপর গত এক দশকে অল্পসংখ্যক নারী এসব কঠিন প্রশিক্ষণ ও বাছাইপ্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে পেরেছেন।

২০২১ সালে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিশেষ যুদ্ধ প্রশিক্ষণ শেষ করে প্রথম নারী হিসেবে বিশেষ যুদ্ধবিষয়ক নৌযান পরিচালনাকারী বাহিনীতে যোগ দেন এক নারী সেনা। তবে নেভি সিলসের প্রশিক্ষণ সফলভাবে শেষ করার ক্ষেত্রে এখনো কোনো নারী ইতিহাস গড়তে পারেননি।

সূত্র: সিবিএস নিউজ


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভুয়া তথ্যে করোনার ১৮ মিলিয়ন ডলারের অনুদান লুট, অভিযুক্ত মার্কিন নারী 
যুক্তরাষ্ট্রে করোনাকালীন সরকারি আর্থিক সহায়তার ১ কোটি ৮০ লাখ ডলার (১৮ মিলিয়ন ডলার) জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে।
ভুয়া তথ্যে করোনার ১৮ মিলিয়ন ডলারের অনুদান লুট, অভিযুক্ত মার্কিন নারী 
নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে পথ বদলানোর চাপ রিপাবলিকানদের
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর নীতি পরিবর্তনের চাপ বাড়ছে।
নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে পথ বদলানোর চাপ রিপাবলিকানদের
মার্কিনিরা তিক্ত হয়ে গেলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
ট্রাম্প বলেন, ইসরায়েলে আমার জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ। যুক্তরাষ্ট্রের মানুষ আমার ওপর তিক্ত হয়ে গেলে আমি ইসরায়েলে চলে যাবেন এবং দেশটির প্রধানমন্ত্রী হবো।
মার্কিনিরা তিক্ত হয়ে গেলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
মৃত্যুদণ্ড কার্যকরের আগে ওষুধ নিয়ে বিতর্ক, আসামির প্রাণভিক্ষার আবেদন
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে দুই শিশুকে হত্যার দায়ে দণ্ডিত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের আগে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
মৃত্যুদণ্ড কার্যকরের আগে ওষুধ নিয়ে বিতর্ক, আসামির প্রাণভিক্ষার আবেদন
মিয়ামিতে ছবি তুলতে গিয়ে পানিতে বিধ্বস্ত হেলিকপ্টার, নিহত ১
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামির কাছে সাগরের পানিতে বিধ্বস্ত হয়েছে একটি হেলিকপ্টার।
মিয়ামিতে ছবি তুলতে গিয়ে পানিতে বিধ্বস্ত হেলিকপ্টার, নিহত ১
আরও পড়ুন
মানসিক চিকিৎসকদের প্রশিক্ষণে আলোচনা চলছে চীন-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে: স্বাস্থ্যমন্ত্রী
আনসার-ভিডিপির নবনির্মিত প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন
যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা শুরু
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৩৯ পদে নিয়োগ, আবেদন শুরু ১৭ অক্টোবর