ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

নিউইয়র্কে ‘বাড়ির বেজমেন্ট’ ভাড়া দিলে হতে পারে ৪৫ হাজার ডলার জরিমানা!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে অনেকেই বাড়ির বেজমেন্ট ভাড়া দিয়ে থাকেন। প্রশাসনের নতুন আইন অনুযায়ী, প্রয়োজনীয় অনুমোদন ও নিরাপত্তার শর্ত পূরণ না করে বেজমেন্টকে বসবাসের উপযোগী অ্যাপার্টমেন্ট হিসেবে ভাড়া দিলে বড় ধরনের আর্থিক জরিমানা ও আইনি ঝুঁকিতে পড়তে পারেন বাড়ির মালিকরা।

জানা গেছে, অবৈধভাবে ভবন রূপান্তরের অভিযোগে প্রতিদিন ১ হাজার ডলার পর্যন্ত জরিমানা হতে পারে, যার মাসিক জরিমানার সর্বোচ্চ সীমা ৪৫ হাজার ডলার। এ ছাড়া ভায়োলেশন, বাসিন্দাদের জায়গা ছাড়ার নির্দেশ এবং তাদের অস্থায়ী আবাসনের খরচও বাড়ির মালিকের ওপর পড়তে পারে।

নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব বিল্ডিংসের (ডিওবি) নিয়ম অনুযায়ী, এই দৈনিক জরিমানা সব ধরনের ভায়োলেশনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অবৈধভাবে ভবনের ভেতরে নতুন বসবাসের জায়গা তৈরি বা অনুমোদন ছাড়া অ্যাপার্টমেন্টে রূপান্তরের অভিযোগে জারি করা নির্দিষ্ট সামনসের ক্ষেত্রে প্রতিদিন ১ হাজার ডলার করে জরিমানা যোগ হতে পারে। ভায়োলেশন সংশোধনের প্রমাণ জমা দিয়ে তা আনুষ্ঠানিকভাবে নিষ্পত্তি না করা পর্যন্ত এই জরিমানা বাড়তে পারে। সর্বোচ্চ দৈনিক জরিমানার সীমা ৪৫ হাজার ডলার। নির্ধারিত শুনানিতে হাজির না হলে ভায়োলেশনের ধরন অনুযায়ী অতিরিক্ত ২৫ হাজার ডলার পর্যন্ত ডিফল্ট জরিমানাও হতে পারে।

বেজমেন্ট ভাড়া দেওয়ার ক্ষেত্রে নিউইয়র্ক সিটিতে নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। নিউইয়র্ক সিটির হাউজিং প্রিজারভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ (এইচপিডি) জানিয়েছে, কোনো বেজমেন্ট বা সেলার ভাড়া দিতে হলে পর্যাপ্ত আলো-বাতাস, স্যানিটেশন, নিরাপদ প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা এবং ডিপার্টমেন্ট অব বিল্ডিংসের অনুমোদন থাকতে হবে।

বিশেষ করে এক পরিবারের বাড়ির বেজমেন্ট ভাড়া দেওয়ার ক্ষেত্রে ঘরের নির্দিষ্ট আয়তন, কমপক্ষে ৭ ফুট সিলিং উচ্চতা এবং প্রতিটি কক্ষে জানালা থাকার মতো শর্ত রয়েছে। অন্যদিকে, এক ও দুই পরিবারের বাড়ির সেলার বসবাসের জন্য বৈধভাবে ভাড়া দেওয়া যায় না। দুই পরিবারের বাড়িতে বেজমেন্ট ভাড়া দিলে ভবনটি তিন বা তার বেশি পরিবারের আবাসনে পরিণত হচ্ছে কি না, সেটিও গুরুত্বপূর্ণ।

কোনো বেজমেন্টে অবৈধ বসবাসের অভিযোগ পেলে এইচপিডি ও ডিওবি পরিদর্শন করতে পারে। পরিস্থিতি অনুযায়ী ভায়োলেশন দেওয়ার পাশাপাশি বাসিন্দাদের জায়গা ছেড়ে দেওয়ার জন্য ভ্যাকেট অর্ডারও জারি হতে পারে। সে ক্ষেত্রে বাসিন্দাদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করতে পারে সিটি কর্তৃপক্ষ। তাদের স্থানান্তর ও আবাসনের জন্য সরকারি সংস্থার যে খরচ হয়, তা বাড়ির মালিকের কাছ থেকে আদায় করা হতে পারে। এই খরচ পরিশোধ না করলে সম্পত্তির ওপর লিয়েনও বসতে পারে।

নিউইয়র্ক সিটির কম্পট্রোলারের ২০২৫ সালের এক অডিটে দেখা গেছে, এক ও দুই পরিবারের বাড়ির ক্ষেত্রে ডিপার্টমেন্ট অব বিল্ডিংসের অধিকাংশ এনফোর্সমেন্ট কার্যক্রমই অভিযোগের ভিত্তিতে পরিচালিত হয়। অর্থাৎ, বাড়ির কোনো অবৈধ নির্মাণ বা ব্যবহারের বিষয়ে ৩১১-তে অভিযোগ জমা পড়লে তা কর্তৃপক্ষের পরিদর্শন ও তদন্তের কারণ হতে পারে।

সুতরাং, বেজমেন্ট ভাড়া দেওয়ার আগে বাড়ির মালিকদের নিজেদের সম্পত্তির সার্টিফিকেট অব অকুপেন্সি, ডিওবির অনুমোদন এবং প্রয়োজনীয় পারমিট যাচাই করা জরুরি। শুধু বেজমেন্টে আলাদা প্রবেশপথ, রান্নাঘর ও বাথরুম থাকলেই সেটি বৈধ অ্যাপার্টমেন্ট হয়ে যায় না।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রে প্রদর্শিত সেই জলপরীর আসল পরিচয় জানালেন বিজ্ঞানীরা
উনিশ শতকে যুক্তরাষ্ট্রের জাদুঘর ও ভ্রাম্যমাণ প্রদর্শনীতে ‘ফিজি মারমেইড’ নামে পরিচিত এই জলপরীকে একসময় সত্যিকারের প্রাণী বলে বিশ্বাস করেছিলেন অনেকে। আবার কেউ কেউ একে মানুষ ও জলজ প্রাণীর মধ্যবর্তী বিবর্তনীয় সংযোগসূত্র বা ‘মিসিং লিংক’ বলেও অভিহিত করেছিলেন।
যুক্তরাষ্ট্রে প্রদর্শিত সেই জলপরীর আসল পরিচয় জানালেন বিজ্ঞানীরা
যুক্তরাষ্ট্রে বাড়ির দাম বাড়ার শঙ্কা, ৯ শহরে বাড়ি কেনার পরামর্শ বিশেষজ্ঞদের  
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্লেষক সংস্থা আশঙ্কা প্রকাশ করেছে, দেশটিতে বাড়ির দাম আবারও বাড়তে পারে। বিশেষ করে নিউইয়র্ক, সান ফ্রান্সিসকো ও মিয়ামির মতো বড় শহরে বাড়ির মূল্য অনেক বেশি। এছাড়াও বাড়ির দাম ও মর্টগেজের সুদের চাপের কারণে অনেকের জন্য বাড়ি কেনা কঠিন হয়ে উঠেছে। 
যুক্তরাষ্ট্রে বাড়ির দাম বাড়ার শঙ্কা, ৯ শহরে বাড়ি কেনার পরামর্শ বিশেষজ্ঞদের  
সাগরে ৯ ঘণ্টার লড়াই, অবশেষে প্রাণে বাঁচলেন প্রমোদতরির পিয়ানোবাদক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে প্রশান্ত মহাসাগরে প্রায় ২০ মাইল দূরে পানিতে ভেসে থাকা এক ক্রুজ জাহাজের পিয়ানোবাদক উদ্ধার করেছেন দুই জেলে।
সাগরে ৯ ঘণ্টার লড়াই, অবশেষে প্রাণে বাঁচলেন প্রমোদতরির পিয়ানোবাদক
মালিককে বাঁচাতে হামলাকারীর ওপর ঝাঁপ, দুই গুলিতেও বেঁচে গেল কুকুর
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে হামলাকারীর হাত থেকে মালিককে বাঁচাতে গিয়ে দুইবার গুলিবিদ্ধ হয়েছিল জুডাহ নামের একটি কুকুর। দুই বছর আগে ঘটে যাওয়া সেই বিভীষিকাময় ঘটনায় কুকুরটির প্রাণ বেঁচে গেলেও শরীরে রয়ে যাওয়া গুলির টুকরো এখন বিপজ্জনক হয়ে উঠেছে।
মালিককে বাঁচাতে হামলাকারীর ওপর ঝাঁপ, দুই গুলিতেও বেঁচে গেল কুকুর
যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যবিমায় আর্থিক সহায়তা পেতে নতুন যোগ্যতার শর্ত
নতুন বছরে স্বাস্থ্যবিমায় আর্থিক সহায়তার নিয়মে বড় পরিবর্তন এনেছে মার্কিন প্রশাসন। ইতোমধ্যে ২০২৭ সালের স্বাস্থ্যবিমার নিবন্ধন শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যবিমায় আর্থিক সহায়তা পেতে নতুন যোগ্যতার শর্ত
আরও পড়ুন
দৈনন্দিন ব্যয় মেটাতে ক্রেডিট কার্ডে নির্ভরতা বাড়ছে মার্কিন পরিবারগুলোর
ক্যালিফোর্নিয়ার সব হাসপাতালের লিস্ট ও জরুরি নম্বরসমূহ জেনে নিন
যুক্তরাষ্ট্রে সন্তান লালন-পালনে কম খরচ হয় যেসব রাজ্যে
আইফোনের চেয়েও দামি ‘ট্রাম্প ফোন’, এক লাফে ৭৪৯ ডলার