ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

প্রমোদতরীতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, গলা টিপে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পিএম
প্রমোদতরী, স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার জেসন ওয়াটফোর্ড। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে ছেড়ে যাওয়া একটি প্রমোদতরীতে স্ত্রীকে হত্যার অভিযোগে ৪৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত জেসন ওয়াটফোর্ডের বিরুদ্ধে স্ত্রী সুসান ওয়াটফোর্ডকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি।

মার্কিন তদন্ত সংস্থার (এফবিআই) হলফনামা অনুযায়ী, প্রমোদতরীতে একসঙ্গে ভ্রমণে গিয়ে খাবার খাওয়ার সময় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। পরে কক্ষে ফিরে সেই বিরোধ আরও বাড়ে। একপর্যায়ে জেসন স্ত্রীকে কয়েকবার আঘাত করেন এবং গলা চেপে ধরেন বলে তদন্তকারীদের জানিয়েছেন।

জাহাজের এক কর্মী কক্ষে গিয়ে জেসনের হাতে ও পোশাকে রক্ত দেখতে পান। পরে মেঝেতে সুসানের মরদেহ পড়ে থাকতে দেখে কর্তৃপক্ষকে খবর দেন। এ সময় তাদের সঙ্গে থাকা একটি শিশু অক্ষত ছিল।

ঘটনার পর জাহাজটি টেক্সাসের গ্যালভেস্টন বন্দরে ফিরে এলে জেসনকে গ্রেপ্তার করা হয়। আদালতের নথি অনুযায়ী, এর আগেও ২০২৪ সালে স্ত্রীর ওপর হামলার ঘটনায় তিনি দোষ স্বীকার করেছিলেন।

সূত্র: এপি


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, এবার ওষুধ পরীক্ষায় বাধা কর্তৃপক্ষের
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ব্যবহৃত ওষুধ পরীক্ষা করতে আসামিপক্ষের আইনজীবীদের বাধা দিচ্ছে রাজ্য কর্তৃপক্ষ।
মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, এবার ওষুধ পরীক্ষায় বাধা কর্তৃপক্ষের
লস অ্যাঞ্জেলেসে পথচারীদের ওপর গাড়ির ধাক্কা, নিহত ৩
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের নর্থ হলিউড এলাকায় পথচারীদের ওপর একটি দ্রুতগতির গাড়ি উঠে গেলে অন্তত তিনজন নিহত হয়েছেন।
লস অ্যাঞ্জেলেসে পথচারীদের ওপর গাড়ির ধাক্কা, নিহত ৩
২৪ ঘণ্টা মাটিচাপা থাকার পরও জীবিত উদ্ধার ১১ মাসের শিশু!
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনায় প্রায় ২৪ ঘণ্টা মাটির নিচে চাপা থাকার পরও জীবিত উদ্ধার করা হয়েছে ১১ মাস বয়সী এক শিশুকে। 
২৪ ঘণ্টা মাটিচাপা থাকার পরও জীবিত উদ্ধার ১১ মাসের শিশু!
ইরানের ভয়ে বাড়ি ছেড়ে ঘাঁটিতে গিয়ে লুকালেন মার্কিন অর্থমন্ত্রী!
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর দেশটির বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার পক্ষে কাজ করছেন বেসেন্ট। তেহরানকে ‘অর্থনৈতিকভাবে শ্বাসরুদ্ধ’ করে দেওয়ার কথাও বলেছিলেন তিনি।
ইরানের ভয়ে বাড়ি ছেড়ে ঘাঁটিতে গিয়ে লুকালেন মার্কিন অর্থমন্ত্রী!
পায়ের নজরদারি যন্ত্র খুলে ফেলায় আবার কারাগারে মেগানের বাবা
যুক্তরাষ্ট্রে শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত ছবি রাখার অভিযোগে গ্রেপ্তার ব্রিটিশ রাজবধূ মেগান মার্কলের বাবা থমাস মার্কেলকে আবার কারাগারে পাঠানো হয়েছে। 
পায়ের নজরদারি যন্ত্র খুলে ফেলায় আবার কারাগারে মেগানের বাবা
আরও পড়ুন
প্রমোদতরীতে নারীকে হত্যা, মাঝসমুদ্রে ঘুরে বন্দরে ফিরল জাহাজ
টেক্সাসের বিখ্যাত জাতীয় উদ্যানে ট্রাম্পের দেয়াল নির্মাণে অনুমতি দিল সুপ্রিম কোর্ট
গরু বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রীকে ট্রাকচাপা দিলেন স্বামী
স্ত্রীর কাটা মাথা কোলে নিয়ে মন্দিরে প্রার্থনা