ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

জাহাজের ধাক্কায় ডুবল প্রমোদতরি, ১০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পিএম
যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীতে ট্যাংকারের ধাক্কায় কাত হয়ে পানিতে ডুবে যায় প্রমোদতরি ‘আমেরিকান হেরিটেজ’। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বন্দরে একটি প্রমোদতরিকে ধাক্কা দেওয়ার ঘটনায় পণ্যবাহী ট্যাংকারের মালিক ও পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বন্দর কর্তৃপক্ষ। দুর্ঘটনায় বন্দরের সম্পত্তির ১০ লাখ ডলারের বেশি ক্ষতি হয়েছে দাবি করে এ ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

শুক্রবার (১৩ নভেম্বর) মিসিসিপি নদীর থালিয়া স্ট্রিট টার্মিনালে নোঙর করে রাখা ছোট আকারের ‘আমেরিকান হেরিটেজ’ প্রমোদতরিতে ধাক্কা দেয় ‘আটলান্টিক অ্যাসফাল্ট’ নামের ট্যাংকারটি। দুর্ঘটনার সময় প্রমোদতরিতে ১২৯ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। এতে কেউ নিহত বা গুরুতর আহত হননি। তবে ধাক্কায় প্রমোদতরিটি কাত হয়ে পানিতে প্রায় ডুবে যায়।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে মামলাটি করা হয়। এতে ট্যাংকারটির মালিক ও পরিচালনাকারী প্রতিষ্ঠানকে দায়ী করা হয়েছে। ক্ষতিপূরণ আদায়ে ট্যাংকারটি জব্দ করে বিক্রিরও আবেদন জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত চলছে।

সূত্র: সিবিএস নিউজ



আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কারখানায় বোমা আতঙ্ক, নিরাপদে সরানো হলো সন্দেহজনক বস্তু
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের পিওরিয়া শহরের একটি কারখানায় বোমা হামলার হুমকির ঘটনায় তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
কারখানায় বোমা আতঙ্ক, নিরাপদে সরানো হলো সন্দেহজনক বস্তু
ইরানের অস্ত্রভান্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলো মার্কিন গোয়েন্দারা
ইরানের অস্ত্রভান্ডারে এখনও সর্বোচ্চ ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র থাকতে পারে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো।  মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস ধরে ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলা সত্ত্বেও দেশটির অস্ত্রভান্ডারে এখনো ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র থাকতে পারে বলে গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের জবাবে বাহরাইনের রিফা বিমানঘাঁটির ভেতরে অবস্থিত একটি মার্কিন আকাশ প্রতিরক্ষা স্থাপনার রাডারে সম্প্রতি হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির ওই দাবির মধ্যেই ইরানের ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের এই মূল্যায়নের খবর সামনে এলো। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল আরটিভি/এসআর
ইরানের অস্ত্রভান্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলো মার্কিন গোয়েন্দারা
দাম কমলো ডিজেলের
দুই মাস পর যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম ৬ ডলারের নিচে নেমেছে।
দাম কমলো ডিজেলের
ওয়াশিংটন ডিসির গলফ মাঠ সংস্কার পরিকল্পনায় আদালতের নতুন নির্দেশ
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি সরকারি গলফ মাঠ সংস্কারের পরিকল্পনা সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন ফেডারেল আদালত।
ওয়াশিংটন ডিসির গলফ মাঠ সংস্কার পরিকল্পনায় আদালতের নতুন নির্দেশ
নারীর হৃদস্বাস্থ্য নিয়ে এত দিন যা জানা ছিল, বদলাচ্ছে সেই ধারণা!
নারীদের হৃদরোগের ঝুঁকি শুধু বয়সের ওপর নির্ভর করে না, বরং জীবনের বিভিন্ন পর্যায়ের হরমোনের পরিবর্তনের সঙ্গেও জড়িত।
নারীর হৃদস্বাস্থ্য নিয়ে এত দিন যা জানা ছিল, বদলাচ্ছে সেই ধারণা!
আরও পড়ুন
নদীতে ট্যাংকারের ধাক্কায় প্রমোদতরীতে আহত ৩২