ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

জোয়ার-ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল ক্যালিফোর্নিয়ার পিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৯ পিএম
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার প্যাসিফিকা শহরে শক্তিশালী ঢেউয়ের আঘাতে ভেঙে পড়েছে সমুদ্রের ওপর নির্মিত পিয়ারের একাংশ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে বছরের সর্বোচ্চ জোয়ার ও শক্তিশালী ঢেউয়ের আঘাতে একটি পিয়ারের (সমুদ্রের ওপর নির্মিত দীর্ঘ কাঠামো) বড় অংশ ভেঙে সাগরে পড়ে গেছে। একই সঙ্গে উপকূলীয় এলাকায় বন্যার আশঙ্কায় বাসিন্দাদের সতর্ক করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বার্তা সংস্থা এপি জানিয়েছে, বুধবার (২৫ নভেম্বর) সান ফ্রান্সিসকোর দক্ষিণে প্যাসিফিকা শহরে এ ঘটনা ঘটে। আগে থেকেই কাঠামোয় ফাটল থাকায় ১ হাজার ১৪০ ফুট দীর্ঘ পিয়ারটি গত গ্রীষ্মে বন্ধ করে দেওয়া হয়েছিল। বিশাল ঢেউয়ের আঘাতে এর একটি অংশ ভেঙে সাগরে তলিয়ে যায়।

এদিকে, অস্বাভাবিক জোয়ারে উপকূলের বেশ কিছু বাড়ি ও সড়ক প্লাবিত হয়েছে। মারিন কাউন্টির স্টিনসন বিচ এলাকায় বড় ঢেউয়ের আশঙ্কায় উপকূলীয় বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করা হয়। পরে তা তুলে নেওয়া হলেও সমুদ্রসৈকত থেকে দূরে থাকতে বলা হয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, উপকূলে ২০ থেকে ৩০ ফুট উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় টানের প্রভাবে বছরের নির্দিষ্ট সময়ে এ ধরনের সর্বোচ্চ জোয়ার সৃষ্টি হয়। চলমান এল নিনোর প্রভাবে সমুদ্রের পানি উষ্ণ হওয়ায় এবার এর প্রভাব আরও বেড়েছে।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১০০ বছরের ইতিহাসে প্রথমবার পেছাল মেসির থ্যাংকসগিভিং ডে প্যারেড
খারাপ আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো পিছিয়ে দেওয়া হয়েছে বিখ্যাত মেসির থ্যাংকসগিভিং ডে প্যারেড (Macy’s Thanksgiving Day Parade)।
১০০ বছরের ইতিহাসে প্রথমবার পেছাল মেসির থ্যাংকসগিভিং ডে প্যারেড
৫ টন বিস্ফোরক ধ্বংস করল মার্কিন সেনাবাহিনী, বাতাসে মেলেনি সিসা
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে বিপজ্জনক অবস্থায় থাকা প্রায় পাঁচ টন সিসাযুক্ত বিস্ফোরক নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেছে দেশটির সেনাবাহিনী।
৫ টন বিস্ফোরক ধ্বংস করল মার্কিন সেনাবাহিনী, বাতাসে মেলেনি সিসা
ডিজনির আট টিভি চ্যানেলের পক্ষে আদালতের রায়
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে আদালতের এক রায়।
ডিজনির আট টিভি চ্যানেলের পক্ষে আদালতের রায়
অর্থনীতিতে চমক, বাড়ছে সুদের শঙ্কা
যুক্তরাষ্ট্রের অর্থনীতি চলতি বছরের তৃতীয় প্রান্তিকে প্রত্যাশার চেয়ে দ্রুত বেড়েছে।
অর্থনীতিতে চমক, বাড়ছে সুদের শঙ্কা
আকাশপথে ভাড়া আকাশছোঁয়া, থ্যাংকসগিভিংয়ে গাড়ি-বাস-ট্রেনে যাত্রা
যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে বিমানভাড়া বেড়ে যাওয়া ও একের পর এক উড়োজাহাজ চলাচলে বিঘ্নের কারণে অনেকেই আকাশপথের বদলে সড়ক, বাস ও ট্রেনের যাত্রা বেছে নিচ্ছেন। 
আকাশপথে ভাড়া আকাশছোঁয়া, থ্যাংকসগিভিংয়ে গাড়ি-বাস-ট্রেনে যাত্রা
আরও পড়ুন
১০০ বছরের ইতিহাসে প্রথমবার পেছাল মেসির থ্যাংকসগিভিং ডে প্যারেড
৫ টন বিস্ফোরক ধ্বংস করল মার্কিন সেনাবাহিনী, বাতাসে মেলেনি সিসা
ডিজনির আট টিভি চ্যানেলের পক্ষে আদালতের রায়
অর্থনীতিতে চমক, বাড়ছে সুদের শঙ্কা