
খারাপ আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো পিছিয়ে দেওয়া হয়েছে বিখ্যাত মেসির থ্যাংকসগিভিং ডে প্যারেড (Macy’s Thanksgiving Day Parade)। বৃহস্পতিবারের (২৬ নভেম্বর) পরিবর্তে আগামী শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে এবারের আয়োজন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বার্তা সংস্থা এপি জানিয়েছে, বুধবার (২৫ নভেম্বর) আয়োজক প্রতিষ্ঠান মেসি এক বিবৃতিতে জানায়, প্রবল বাতাস ও বৃষ্টির পূর্বাভাসের কারণে নগর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দর্শনার্থী ও অংশগ্রহণকারীদের নিরাপত্তায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেন, বৃহস্পতিবারের (২৬ নভেম্বর) ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে পড়া ও বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই প্যারেড পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত সঠিক। আয়োজকেরা জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ৮টায় প্যারেড শুরু হবে।
উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪২ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত তিন বছর আয়োজনটি বাতিল করা হয়েছিল। তবে আবহাওয়ার কারণে এবারই প্রথম প্যারেডের তারিখ পরিবর্তন করা হলো।
আরটিভি/জেএমএ


