
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিল্প মন্ত্রণালয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম : সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা : ৫টি
বেতন গ্রেড : ১৩
বেতন স্কেল : ১১০০০-২৬৫৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক অথবা সমমান
বয়স : ১৮ থেকে ৩০ বছর
পদের নাম : কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা : ১টি
বেতন গ্রেড : ১৩
বেতন স্কেল : ১১০০০-২৬৫৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক (সম্মান) অথবা সমমান
বয়স : ১৮ থেকে ৩০ বছর
পদের নাম : ক্যাশিয়ার
পদের সংখ্যা : ১টি
বেতন গ্রেড : ১৪
বেতন স্কেল : ১০২০০-২৪৬৮০ টাকা
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক অথবা সমমান
বয়স : ১৮ থেকে ৩০ বছর
পদের নাম : ক্যাশ সরকার
পদের সংখ্যা : ১টি
বেতন গ্রেড : ১৭
বেতন স্কেল : ৯০০০-২১৮০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি অথবা সমমান
বয়স : ১৮ থেকে ৩০ বছর
পদের নাম: অফিস সহায়ক
পদের সংখ্যা : ৯টি
বেতন গ্রেড : ২০
বেতন স্কেল : ৮২৫০-২০০১০ টাকা
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি অথবা সমমান
বয়স : ১৮ থেকে ৩০ বছর। ২০২২ সালের ১ ডিসেম্বর প্রার্থীর বয়স উল্লেখিত সীমার মধ্যে হতে হবে। এছাড়া ২০২০ সালের ২৫ মার্চ প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে থাকলে আবেদন করা যাবে। শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের ধরন : প্রার্থীকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন। ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ১ থেকে ৩ নং পদের জন্য ২২৩ টাকা এবং ৪ ও ৫ নং পদের জন্য ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল সংযোগের মাধ্যমে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।




