
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। প্রতিষ্ঠানটি ছয় ক্যাটাগরিতে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ২৩ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম : সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা : ০৩
বেতন স্কেল : ১১০০০-২৬৫৯০ টাকা
গ্রেড : ১৩
যোগ্যতা : স্নাতক বা সমমান পাস। সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
পদের নাম : সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা : ৪
বেতন স্কেল : ১১০,২০০-২৪,৬৮০ টাকা
গ্রেড : ১৪
যোগ্যতা : স্নাতক বা সমমান পাস। সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
পদের নাম : অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা : ২৩
গ্রেড : ১৬
বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা
যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ ও ইংরেজিতে ২৮ শব্দের গতি থাকতে হবে।
পদের নাম : অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট
পদসংখ্যা : ২৪
গ্রেড : ১৬
বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা
যোগ্যতা : বাণিজ্য বিভাগে অন্যূন স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
পদের নাম : ডাটা এন্ট্রি-কন্ট্রোল অপারেটর
পদসংখ্যা : ৪৫
গ্রেড : ১৬
বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা
যোগ্যতা : উচ্চ মাধ্যমিক বা সমমান পাস। সংশ্লিষ্ট এপ্টিচ্যুড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
পদের নাম : রেকর্ড কিপার
পদসংখ্যা : ৪
গ্রেড : ১৬
বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা
যোগ্যতা : অন্যূন স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
বয়সসীমা : ৩১ ডিসেম্বর, ২০২২ এবং ২৫ মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। কোটায় ৩২ বছর।
আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আরও জানতে বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।




