
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। আগ্রহীরা আগামী ১৩ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬ ক্যাটাগরির মেডিকেল অফিসার পদে ৬৫ জনকে নিয়োগ দেওয়া হবে।
পদের নাম ও বিবরণ
১. আবাসিক মেডিকেল অফিসার (শিশু মেডিসিন)
পদসংখ্যা: ৩৫
শিক্ষাগত যোগ্যতা: বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি। শিশু মেডিসিনের ওপর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে (যা বিএমইউ/বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে)।
বেতন স্কেল ও গ্রেড: (নবম গ্রেড) ২২,০০০-৫৩,০৬০/- টাকা।
২. আবাসিক মেডিকেল অফিসার (শিশু সার্জারি)
পদসংখ্যা: ২১
শিক্ষাগত যোগ্যতা: বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি। শিশু সার্জারির ওপর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে (যা বিএমইউ/বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে)।
বেতন স্কেল ও গ্রেড: (নবম গ্রেড) ২২,০০০-৫৩,০৬০/- টাকা।
৩. আবাসিক মেডিকেল অফিসার (শিশু এনেসথেসিয়া)
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি। শিশু এনেসথেসিয়ার ওপর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে (যা বিএমইউ/বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে)।
বেতন স্কেল ও গ্রেড: (নবম গ্রেড) ২২,০০০-৫৩,০৬০/- টাকা।
৪. আবাসিক মেডিকেল অফিসার (ইএনটি)
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি। শিশু ইএনটির ওপর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে (যা বিএমইউ/বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে)।
বেতন স্কেল ও গ্রেড: (নবম গ্রেড) ২২,০০০-৫৩,০৬০/- টাকা।
৫. আবাসিক মেডিকেল অফিসার (ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি)
পদসংখ্যা: ৩
শিক্ষাগত যোগ্যতা: বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি। ম্যাক্সিলোফেসিয়াল সার্জারির ওপর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে (যা বিএমইউ/বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে)।
বেতন স্কেল ও গ্রেড: (নবম গ্রেড) ২২,০০০-৫৩,০৬০/- টাকা।
৬. আবাসিক মেডিকেল অফিসার (প্যাথলজি)
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি। ক্লিনিক্যাল প্যাথলজির ওপর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে (যা বিএমইউ/বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে)।
বেতন স্কেল ও গ্রেড: (নবম গ্রেড) ২২,০০০-৫৩,০৬০/- টাকা।
বয়সসীমা (সব পদের ক্ষেত্রে)
সর্বোচ্চ ৩৫ বছর।
আবেদনের নিয়ম: আবেদন ফরম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে অধ্যাপক মো. মাহবুবুল হক (পরিচালক), বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বরাবর পাঠাতে হবে।
আবেদন ফি: ২,০০০/- টাকা (পে-অর্ডার/ব্যাংক ড্রাফট)
নির্দেশনা
১। লিখিত ও মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য প্রার্থীদের কোনো টিএ বা ডিএ দেওয়া হবে না।
২ । খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।
৩। উপযুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।
আরটিভি/আইএম




