
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে রানার গ্রুপ। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ
বিভাগ: সেলস (৪ হুইলার)
লোকবল নিয়োগ: ২০ জন
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ
অন্যান্য যোগ্যতা: ফিল্ড ভিজিট, রেফারেল-করপোরেট নেটওয়ার্ক এবং কোটেশন এবং বিক্রয় চুক্তি প্রস্তুতে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৫ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৩ থেকে ৩৬ বছর
কর্মস্থল: যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, লাভের শেয়ার, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
আরটিভি/আইএম




