বাংলাদেশ ব্যাংকে খণ্ডকালীন চাকরির সুযোগ, বেতন ৮০ হাজার টাকা

আরটিভি নিউজ

সোমবার, ১০ নভেম্বর ২০২৫ , ১২:৫০ পিএম


বাংলাদেশ ব্যাংকে খণ্ডকালীন চাকরির সুযোগ, বেতন ৮০ হাজার টাকা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক তাদের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের লিগ্যাল অ্যাফেয়ার্স সেল–১-এ চুক্তিভিত্তিক ও খণ্ডকালীন ভিত্তিতে একজন ‘লিগ্যাল রিটেইনার’ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। এ পদের জন্য আবেদন গ্রহণ চলছে এবং আগ্রহী প্রার্থীদের ২০ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে আবেদন জমা দিতে হবে।

বিজ্ঞাপন

পদের বিবরণ
পদের নাম: লিগ্যাল রিটেইনার
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

.স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
.সুপ্রিম কোর্টে অন্তত ১০ বছরের মামলা পরিচালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
.ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আইন, বিধিবিধান এবং ব্যাংকিং–সংশ্লিষ্ট মামলা পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার।
.বার-এট-ল বা আইন বিষয়ে পিএইচডি ডিগ্রিধারীরা বাড়তি সুবিধা পাবেন।

বিজ্ঞাপন

বেতন: মাসিক বেতন ৮০,000 টাকা নির্ধারণ করা হয়েছে।
চুক্তির মেয়াদ: প্রাথমিকভাবে তিন বছরের চুক্তি করা হবে। পারস্পরিক সম্মতির ভিত্তিতে এই মেয়াদ বাড়ানো যেতে পারে।

আবেদনের নিয়ম: পূর্ণ জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র পাঠাতে হবে পরিচালক (এইচআরডি–১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট–১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে। ই-মেইলের মাধ্যমেও আবেদন করা যাবে: gm.hrd@bb.org.bd

বিজ্ঞাপন

আরও পড়ুন

আবেদনের শেষ তারিখ: ২০ নভেম্বর ২০২৫।

আরটিভি/এসকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission