অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)। প্রতিষ্ঠানটি পৃথক ২৫ পদে মোট ২৩৭ জনকে নিয়োগ দেবে জানিয়ে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)
পদের সংখ্যা: ২৫ পদে ২৩৭ জন
পদের বিবরণ:

চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যে কোনো স্থান
বয়স: ১ অক্টোবর ২০২৫ তারিখ সর্বোচ্চ ৫০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-১০ এবং ১২-২১ নং পদের জন্য ২২৩ টাকা, ২২-২৪ নং পদের জন্য ১৬৮ টাকা, ১১ ও ২৫ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) এই https://sdfbd.teletalk.com.bd/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ নভেম্বর, ২০২৫ ইং তারিখ বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আরটিভি/এসকে




