বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড।
পদের নাম: অ্যাপ্রেন্টিস মেকানিক (লাইন অ্যান্ড বেইজ মেইন্টেন্যান্স)
পদ সংখ্যা: ৪০ জন
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: ঢাকা
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি পাস হতে হবে।
বয়স: ৮ জানুয়ারি ২০২৬ তারিখ সর্বোচ্চ ৩২ বছর। এসএসসি পাসের সনদপত্রের ভিত্তিতে বয়সসীমা নির্ধারণ করা হবে।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০*৩০০ সাইজের ছবি ও ৩০০*৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ৩৩৫ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আরটিভি/এস




