ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ৯৬ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

বাসস

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০১:৫১ পিএম

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ৯৬টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করার জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আপনি কি জুলাই স্পিরিট হৃদয়ে ধারণ করেন? আপনি কি মনে করেন জুলাই অভ্যুত্থান নতুন বাংলাদেশের সম্ভাবনা তৈরি করেছে? আপনি কি ইতিহাস নিয়ে আর্কাইভ কিংবা জাদুঘরের সঙ্গে কাজ করতে আগ্রহী? তবে আমরা আপনাকেই খুঁজছি।’

নিয়োগ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের রাজস্বখাতে সৃজিত- ব্যবস্থাপক (গ্রন্থাগার, মুদ্রণ ও প্রকাশনা) ১টি, উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) ১টি, উপ-পরিচালক (প্রশিক্ষণ) ১টি, ডেপুটি কিউরেটর (নিদর্শন সংগ্রহ, রেজিস্ট্রেশন ও সংরক্ষণ) ১টি, ডেপুটি কিউরেটর (নিদর্শন প্রদর্শন ও প্রদর্শনী) ১টি, ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা ১টি, রক্ষণাবেক্ষণ প্রকৌশলী ১টি, ডেপুটি মাল্টিমিডিয়া ব্যবস্থাপক ১টি, হিসাবরক্ষণ কর্মকর্তা ১টি, সহকারী পরিচালক (প্রশাসন) ১টি, সহকারী পরিচালক (প্রশিক্ষণ) ১টি, নিরাপত্তা অফিসার ১টি, সহকারী কিউরেটর (নিদর্শন সংগ্রহ) ১টি, সহকারী কিউরেটর (রেজিস্ট্রেশন ও সংরক্ষণ) ১টি, সহকারী কিউরেটর (নিদর্শন প্রদর্শন) ১টি, ডিসপ্লে অফিসার ১টি, গ্রাফিক্স ডিজাইনার ১টি, রেজিস্ট্রেশন অফিসার ১টি, গবেষণা কর্মকর্তা ১টি, সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী ১টি, ভিডিওগ্রাফার ১টি, সহকারী মাল্টিমিডিয়া ব্যবস্থাপক (প্রোডাকশন) ১টি, সহকারী মাল্টিমিডিয়া ব্যবস্থাপক (সংরক্ষণ) ১টি, অডিওভিজ্যুয়াল প্রোগ্রাম অফিসার ১টি, শিক্ষা অফিসার ১টি, জনসংযোগ কর্মকর্তা ১টি, অডিটরিয়াম ম্যানেজার ১টি, লাইব্রেরিয়ান ১টি, প্রকাশনা কর্মকর্তা ১টি, প্রশাসনিক কর্মকর্তা (প্রশাসন ও সংস্থাপন) ১টি, সহকারী নিরাপত্তা অফিসার ১টি, সহকারী রেজিস্ট্রেশন অফিসার ১টি, অ্যাসিস্ট্যান্ট ডিসপ্লে অফিসার ১টি, রেপ্লিকা ম্যানুফেকচারার ১টি, সহকারী গবেষণা কর্মকর্তা ১টি, ফিল্ম অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান ১টি, ফিল্ম এডিটর ১টি, মুভি ক্যামেরাম্যান ১টি, উপ-সহকারী প্রকৌশলী (পুরকৌশল) ১টি, উপ-সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) ১টি, সহকারী জনসংযোগ কর্মকর্তা ১টি, সোশ্যাল মিডিয়া সম্পাদক ১টি, ঊর্ধ্বতন প্রদর্শক ১টি, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা ১টি, হিসাবরক্ষক ১টি, নিরাপত্তা পরিদর্শক ২টি, সিসিটিভি পরিবীক্ষক ২টি, সিসিটিভি ব্যবস্থাপক ১টি, রেজিস্ট্রেশন সহকারী ১টি, সহকারী সংগ্রাহক ১টি, গবেষণা সহকারী ১টি, সাউন্ড রেকর্ডিস্ট ১টি, জনসংযোগ সহকারী ১টি, সহকারী লাইব্রেরিয়ান কাম-ক্যাটালগার ১টি, মডেলার ১টি, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ৮টি, ক্যাশিয়ার ১টি, স্টোর সহকারী ২টি, রেকর্ড কীপার ১টি, বিক্রয় সহকারী ১টি, আইসিটি সহকারী ১টি, অফিস সহায়ক ২৫টিসহ মোট ৯৬টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

আরও পড়ুন

বিশেষায়িত জাদুঘর বিধায় বিশেষ যোগ্যতা সম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে নিয়োগের যে কোনো শর্ত শিথিলযোগ্য। আবেদন পত্র গ্রহণের শেষ তারিখ ৪ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী উপযুক্ত প্রার্থীগণকে https://july36.gov.bd/notice এ সরাসরি প্রবেশ করে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে ২৪ পদে স্থায়ী চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে (বাকেশি) স্থায়ী পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে ২৪ পদে স্থায়ী চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
অভিজ্ঞতা ছাড়াই ৬ জেলায় চাকরি দিচ্ছে আরএফএল গ্রুপ
দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মানবসম্পদ (এইচআর) বিভাগে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে ছয় জেলায় কর্মী নিয়োগ দেওয়া হবে।
অভিজ্ঞতা ছাড়াই ৬ জেলায় চাকরি দিচ্ছে আরএফএল গ্রুপ
নদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপের সুযোগ, মাসে ভাতা ১০০০০
পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন নদী গবেষণা ইনস্টিটিউটে (আরআরআই) ইন্টার্নশিপ করার সুযোগ তৈরি হয়েছে। দুই ধাপে মোট ১২ জনকে এ সুযোগ দেওয়া হবে।
নদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপের সুযোগ, মাসে ভাতা ১০০০০
দৈনিক এশিয়া পোস্টে ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি
অনলাইনের পর এবার শীঘ্রই বাজারে আসতে যাচ্ছে এশিয়া পোস্টের ছাপা পত্রিকা ‘দৈনিক এশিয়া পোস্ট’। এ জন্য পরিশ্রমী ও উদ্যমী সংবাদকর্মী খুঁজছে প্রতিষ্ঠানটি।
দৈনিক এশিয়া পোস্টে ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি
ব্র্যাকে চাকরির সুযোগ, বেতন ছাড়াও রয়েছে নানান সুবিধা
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক। আগ্রহীরা আগামী ১১ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
ব্র্যাকে চাকরির সুযোগ, বেতন ছাড়াও রয়েছে নানান সুবিধা
আরও পড়ুন
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে একাধিক পদে চাকরি, বেতন ২ লাখ ৩০ হাজার টাকা
জাতীয় তথ্যচিত্রে মুক্তিযুদ্ধের পাশাপাশি ৯০ ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্তে গুরুত্বারোপ
আরএফএল গ্রুপে ১০০ জনের চাকরির সুযোগ, শুরুতেই বেতন ৪০ হাজার