
আকর্ষণীয় বেতনে সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। স্বনামধন্য টিভি চ্যানেলটির ডিজিটাল বিভাগে ‘মোজো রিপোর্টার’ (মোবাইল জার্নালিস্ট) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। আগ্রহীদেরকে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে গুগল ফর্মে অথবা কিউআর কোড স্ক্যান করে জীবনবৃত্তান্ত (সিভি)পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।

প্রতিষ্ঠান: আরটিভি ডিজিটাল।
পদের নাম: ‘মোজো রিপোর্টার’ (মোবাইল জার্নালিস্ট)
যোগ্যতা:
ক. শুদ্ধ বাংলা উচ্চারণ ও স্মার্ট বাচনভঙ্গির অধিকারী হতে হবে।
খ. স্টোরিটেলিং এবং বিভিন্ন বিষয়ে রিপোর্টিং করার ক্ষেত্রে বিশেষ পারদর্শিতা থাকতে হবে।
গ. মোবাইল জার্নালিজমে দক্ষতা।
ঘ. বেসিক ভিডিও এডিটিংয়ের কাজ জানতে হবে।
ঙ. প্রার্থীকে অবশ্যই ঢাকা সিটিতে বসবাসকারী হতে হবে
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস (যেকোনো বিষয়ে)।
বয়স: ২২ থেকে ৪০ বছরের মধ্যে।
অভিজ্ঞতা: ০–১ বছর (ফ্রেশ গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারবেন)
বেতন: আলোচনা সাপেক্ষে
বিশেষ অগ্রাধিকার: যেসব প্রার্থীর নিজস্ব বাইক রয়েছে, নিয়োগের ক্ষেত্রে তারা বিশেষ অগ্রাধিকার পাবেন।
আবেদনপত্র পাঠাতে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
আরটিভি/এআর




