ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

আরটিভিতে সংবাদ প্রকাশ: দুমুঠো ভাতের জন্য হাহাকার করা সেই বৃদ্ধ দম্পতির পাশে প্রশাসন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পিএম
ছবি: আরটিভি

আরটিভিতে সংবাদ প্রকাশের পর ঢাকার ধামরাইয়ের সেই অসহায় ও নিঃস্ব বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও জেলা পরিষদ।

জরাজীর্ণ ঘরে বিদ্যুৎ, শৌচাগার ও পানির নলকূপ ছাড়াই দুই ছেলে ও পুত্রবধূকে হারিয়ে এতিম নাতিকে নিয়ে ৮৯ বছর বয়সী হানেছ আলী ও ৭৯ বছর বয়সী সুফিয়া আক্তারের মানবেতর জীবনযাপনের সচিত্র প্রতিবেদন আরটিভিতে প্রচার ও 'দুমুঠো ভাতের জন্য হাহাকার সব হারানো বৃদ্ধ দম্পতির' শিরোনামে আরটিভি অনলাইনে সংবাদ প্রচারের পর তাদের ঘর মেরামতের জন্য টিন, নগদ টাকা ও একটি ব্যাটারিচালিত ভ্যান গাড়ি প্রদান দেওয়া হয়।

সোমবার (২ নভেম্বর) দুপুরে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন ও ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন ভুক্তভোগী পরিবারটির কাছে পুনর্বাসন ও আর্থিক অনুদান হস্তান্তর করেন।

অনুদানের মধ্যে রয়েছে— ঘর মেরামতের জন্য দুই বান টিন, একটি ব্যাটারিচালিত ভ্যান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৬ হাজার টাকা এবং জেলা পরিষদের পক্ষ থেকে ৩০ হাজার টাকা।

অনুদান পাওয়ার পর আবেগাপ্লুত হয়ে বৃদ্ধ হানেছ আলী বলেন, দুইডা পুত আর পোলার বউ হারায়ে এতিম নাতিডারে নিয়ে খুব কষ্টে দিন পার করছিলাম। ঘরে আলো নাই, পানি নাই, টয়লেট নাই। সাংবাদিকরা আমাদের এই কষ্টের কথা তুলে ধরায় আজ সরকার আমাদের দিকে তাকাইছে। এখন একটা ভ্যানগাড়ি পাইছি, এটা নাতিডা চালাইয়া সংসার টানতে পারবে। আমরা খুব খুশি।

তার এতিম নাতি বলেন, বাবা-মা মারা যাওয়ার পর দাদা-দাদী ভিক্ষা করে আমাকে বড় করছে। উপার্জনের জন্য প্রশাসন থেকে দেওয়া এই ভ্যান গাড়িটা এখন আমার বেঁচে থাকার সম্বল হলো। আমি এখন কাজ করে আমার দাদা-দাদুকে খাওয়াতে পারব। আরটিভির সাংবাদিককে ধন্যবাদ সে এই বিপদে এগিয়ে এসেছেন।

স্থানীয় ইউপি সদস্য বলেন, পরিবারটি দীর্ঘদিন ধরে চরম অবহেলা আর মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছিল। আরটিভিতে সংবাদ প্রকাশের পর প্রশাসন যেভাবে দ্রুত সাড়া দিয়ে টিন, নগদ টাকা ও ভ্যান গাড়ির ব্যবস্থা করল, তা সত্যিই প্রশংসনীয়। স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে আমি এই অসহায় পরিবারের পাশে থাকার জন্য উপজেলা প্রশাসন ও জেলা পরিষদকে ধন্যবাদ জানাই।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন বলেন, গণমাধ্যমে এই অসহায় বৃদ্ধ দম্পতির মানবিক সংকটের বিষয়টি আমাদের নজরে আসে। সংবাদটি দেখার পরপরই আমরা তাৎক্ষণিকভাবে পরিবারটির জরুরি প্রয়োজন মেটাতে এই আর্থিক ও পুনর্বাসন সহায়তার ব্যবস্থা করেছি। পরিবারটির স্থায়ী জীবনমান উন্নয়ন এবং সরকারি আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে একটি সুসংহত আবাসন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বাধীন (২০) ও এজাজুল (২০) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। 
ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
অপহরণের ৯ দিন পার হলেও উদ্ধার হয়নি কলেজছাত্র রিদোয়ান
অপহরণের দীর্ঘ ৯ দিন পেরিয়ে গেলেও বিবিএ পড়ুয়া কলেজছাত্র রিদোয়ান আনসারীকে (২৫) আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করতে না পারায় মানববন্ধন করেছেন মানিকগঞ্জের সাধারণ মানুষ।
অপহরণের ৯ দিন পার হলেও উদ্ধার হয়নি কলেজছাত্র রিদোয়ান
সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে: রিজভী
সরকারকে বেকায়দায় ফেলতে দেশে নানা ষড়যন্ত্র ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। 
সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে: রিজভী
গাইবান্ধায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় পান শ্রমিকের মৃত্যু
গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অটোভ্যানে মালবোঝাই ট্রাকের ধাক্কায় এনামুল হক (৪০) নামে এক পান শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যানচালকসহ দুজন আহত হয়েছেন। তাদের মধ্যে আনোয়ার হোসেন (৪২) নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাটের কামরাঙ্গার তল এলাকায় রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল হক রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের ইমাদপুর (হাজীপাড়া) গ্রামের মৃত সোলেমানের ছেলে। আহত আনোয়ার হোসেন একই এলাকার মো. মোন্তাজ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তিন শ্রমিক স্থানীয় একটি পানের বরজে কাজ করতে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের পাশে তাদের অটোভ্যানটি দাঁড়িয়ে থাকলে পেছন থেকে আসা একটি মালবোঝাই ট্রাক ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই এনামুল হক মারা যান। আহত হন অটোভ্যানচালকসহ আরও দুজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তাদের মধ্যে আনোয়ার হোসেনের অবস্থা আশঙ্কাজনক। অটোভ্যানচালক প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দাঁড়িয়ে থাকা অটোভ্যানে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই একজন নিহত ও দুজন আহত হয়েছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আরটিভি/এমএইচজে
গাইবান্ধায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় পান শ্রমিকের মৃত্যু
‘বোবার শত্রু নেই’ প্রবাদ ভুল প্রমাণ হলো ধামরাইয়ে!
ঢাকার ধামরাইয়ে সমীরুদ্দীন নামে এক বাক প্রতিবন্ধী যুবকের বসতবাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
‘বোবার শত্রু নেই’ প্রবাদ ভুল প্রমাণ হলো ধামরাইয়ে!
আরও পড়ুন
‘বোবার শত্রু নেই’ প্রবাদ ভুল প্রমাণ হলো ধামরাইয়ে!
আরটিভিতে আজ যা দেখবেন 
আরটিভিতে আজ যা দেখবেন 
রাস্তার দুরবস্থা নিয়ে আরটিভিতে সাক্ষাৎকার দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা