ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

দৈনিক এশিয়া পোস্টে ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম
কাল্পনিক ছবি

অনলাইনের পর এবার শীঘ্রই বাজারে আসতে যাচ্ছে এশিয়া পোস্টের ছাপা পত্রিকা ‘দৈনিক এশিয়া পোস্ট’। এ জন্য পরিশ্রমী ও উদ্যমী সংবাদকর্মী খুঁজছে প্রতিষ্ঠানটি। ছাপা সংস্করণের জন্য ছয় বিভাগে ৬২ জন জনবল নিয়োগ দেবে গণমাধ্যমটি। বুধবার(৪ নভেম্বর) এশিয়া পোস্টের অনলাইন (www.asia-post.com) এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

রিপোর্টিং বিভাগ
রিপোর্টিং বিভাগে সবচেয়ে বেশি জনবল নিয়োগ দেবে গণমাধ্যমটি। ২০ জন জনবলের বিজ্ঞপ্তিতে রয়েছে-সিনিয়র রিপোর্টার ৫ জন (রাজনীতি, বাণিজ্য, অপরাধ, দুদক, এনবিআর ও সচিবালয়সহ বিভিন্ন বিটে ৭ থেকে ১০ বছরের অভিজ্ঞতা), স্টাফ রিপোর্টার ১৫ জন (অভিজ্ঞতা ৫ থেকে ৭ বছর) এবং জুনিয়র রিপোর্টার ৫ জন (অভিজ্ঞতা ১ থেকে ২ বছর)।

সম্পাদনা বিভাগ
সম্পাদনা বিভাগে চার ক্যাটাগরিতে ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে-কপি এডিটর ২ জন (অভিজ্ঞতা ৭ থেকে ১০ বছর), সিনিয়র সাব-এডিটর ৪ জন (অভিজ্ঞতা ৫ বছর), সাব-এডিটর ৭ জন (অভিজ্ঞতা ৩ বছর) এবং সম্পাদনা সহকারী ৫ জন (অভিজ্ঞতা ৫ থেকে ৭ বছর)।

গ্রাফিক্স বিভাগ
দুই ক্যাটাগরিতে গ্রাফিক্স বিভাগে ছয়জনকে নিয়োগ দেবে এশিয়া পোস্ট। এর মধ্যে রয়েছে-হেড অব গ্রাফিক্স ১ জন (প্রিন্ট পত্রিকার গ্রাফিক্স বিভাগে ৫ থেকে ১০ বছরের কাজের অভিজ্ঞতা) এবং সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার বা গ্রাফিক্স ডিজাইনার ৫ জন (প্রিন্ট পত্রিকার গ্রাফিক্স বিভাগে ৩ থেকে ৫ বছর কাজের অভিজ্ঞতা)।

মার্কেটিং বিভাগ
মার্কেটিং বা সেলস বিভাগে দুই ক্যাটাগরিতে ছয়জন নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে-জেনারেল ম্যানেজার, মার্কেটিং (অভিজ্ঞতা কমপক্ষে ৭ থেকে ১০ বছর) এবং মার্কেটিং এক্সিকিউটিভ ৫ জন (অভিজ্ঞতা কমপক্ষে ৩ বছর)। এ ছাড়া সার্কুলেশন ম্যানেজার ১ জন (অভিজ্ঞতা কমপক্ষে ৫ থেকে ৭ বছর)।

সার্কুলেশন বিভাগ
পত্রিকাটির সার্কুলেশন বিভাগের জন্য ৫ থেকে ৭ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন সার্কুলেশন ম্যানেজার নিয়োগ দেওয়া হবে।

গবেষণা বিভাগ
গবেষণা বিভাগে ৭ থেকে ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ১ জন হেড অব রিসার্চ ও ২ বছরের কাজের অভিজ্ঞতাসম্পন্ন ৫ জন রিসার্চ এক্সিকিউটিভ নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে সব পদের জন্য শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাস চাওয়া হয়েছে। বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা যোগ্যতা সাপেক্ষে (ওয়েজ বোর্ড প্রযোজ্য) বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আগামী ১০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে এশিয়া পোস্টের ওয়েবসাইটে নির্ধারিত আবেদন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদনের লিংক: https://www.asia-post.com/job-application

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অভিজ্ঞতা ছাড়াই ৬ জেলায় চাকরি দিচ্ছে আরএফএল গ্রুপ
দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মানবসম্পদ (এইচআর) বিভাগে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে ছয় জেলায় কর্মী নিয়োগ দেওয়া হবে।
অভিজ্ঞতা ছাড়াই ৬ জেলায় চাকরি দিচ্ছে আরএফএল গ্রুপ
নদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপের সুযোগ, মাসে ভাতা ১০০০০
পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন নদী গবেষণা ইনস্টিটিউটে (আরআরআই) ইন্টার্নশিপ করার সুযোগ তৈরি হয়েছে। দুই ধাপে মোট ১২ জনকে এ সুযোগ দেওয়া হবে।
নদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপের সুযোগ, মাসে ভাতা ১০০০০
ব্র্যাকে চাকরির সুযোগ, বেতন ছাড়াও রয়েছে নানান সুবিধা
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক। আগ্রহীরা আগামী ১১ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
ব্র্যাকে চাকরির সুযোগ, বেতন ছাড়াও রয়েছে নানান সুবিধা
ঢাকাসহ ৬ জেলায় চাকরি দেবে আরএফএল গ্রুপ, লাগবে যে যোগ্যতা
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে আরএফএল গ্রুপ। আগ্রহীরা আগামী ২ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
ঢাকাসহ ৬ জেলায় চাকরি দেবে আরএফএল গ্রুপ, লাগবে যে যোগ্যতা
মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন যারা
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। আগ্রহীরা আগামী ১২ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন যারা
আরও পড়ুন
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
সার্ভিস ট্রেইনার পদে নিয়োগ দেবে রানার গ্রুপ