ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

নদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপের সুযোগ, মাসে ভাতা ১০০০০

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম
ছবি: সংগৃহীত

পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন নদী গবেষণা ইনস্টিটিউটে (আরআরআই) ইন্টার্নশিপ করার সুযোগ তৈরি হয়েছে। দুই ধাপে মোট ১২ জনকে এ সুযোগ দেওয়া হবে। ২০২৭ সালের জানুয়ারি থেকে মার্চ এবং এপ্রিল থেকে জুন এই দুই মেয়াদে ইন্টার্নশিপ কার্যক্রম পরিচালিত হবে।

এতে আবেদন করতে পারবেন স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা। ইন্টার্নশিপের জন্য নির্বাচিত প্রত্যেককে প্রতি মাসে ১০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। পাশাপাশি, সফলভাবে ইন্টার্নশিপ সম্পন্নকারীদের প্রদান করা হবে সনদ।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: নদী গবেষণা ইনস্টিটিউট (আরআরআই), পানি সম্পদ মন্ত্রণালয়

আসনসংখ্যা: ১২ (দুই ব্যাচে)

প্রথম ব্যাচের মেয়াদ: জানুয়ারি-মার্চ ২০২৭

দ্বিতীয় ব্যাচের মেয়াদ: এপ্রিল-জুন ২০২৭

আবেদনের যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন

বিষয়: পুরকৌশল, যন্ত্রকৌশল, পানি সম্পদ কৌশল, রিভার ইঞ্জিনিয়ারিং, হাইড্রোলিক্স, হাইড্রোলজি, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, গণিত, ফলিত গণিত, তড়িৎ কৌশল, কৃষি প্রকৌশল, পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, মৃত্তিকা বিজ্ঞান, রসায়ন, প্রায়োগিক রসায়ন, কেমি কৌশল, সমুদ্রবিজ্ঞান, ভূগোল, ভূতত্ত্ব, পরিবেশ বিজ্ঞান ও ক্লাইমেট চেঞ্জ। এ ছাড়া সমজাতীয় বা সমপর্যায়ের বিষয়ে ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: ৬ বিভাগে ১৫ প্রভাষক নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

ভাতা: ১০,০০০ টাকা

অন্যান্য সুবিধা: ইন্টার্নশিপ সম্পন্ন করার পর প্রত্যেককে সনদ প্রদান করা হবে

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ২৬ নভেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অভিজ্ঞতা ছাড়াই ৬ জেলায় চাকরি দিচ্ছে আরএফএল গ্রুপ
দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মানবসম্পদ (এইচআর) বিভাগে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে ছয় জেলায় কর্মী নিয়োগ দেওয়া হবে।
অভিজ্ঞতা ছাড়াই ৬ জেলায় চাকরি দিচ্ছে আরএফএল গ্রুপ
দৈনিক এশিয়া পোস্টে ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি
অনলাইনের পর এবার শীঘ্রই বাজারে আসতে যাচ্ছে এশিয়া পোস্টের ছাপা পত্রিকা ‘দৈনিক এশিয়া পোস্ট’। এ জন্য পরিশ্রমী ও উদ্যমী সংবাদকর্মী খুঁজছে প্রতিষ্ঠানটি।
দৈনিক এশিয়া পোস্টে ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি
ব্র্যাকে চাকরির সুযোগ, বেতন ছাড়াও রয়েছে নানান সুবিধা
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক। আগ্রহীরা আগামী ১১ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
ব্র্যাকে চাকরির সুযোগ, বেতন ছাড়াও রয়েছে নানান সুবিধা
ঢাকাসহ ৬ জেলায় চাকরি দেবে আরএফএল গ্রুপ, লাগবে যে যোগ্যতা
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে আরএফএল গ্রুপ। আগ্রহীরা আগামী ২ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
ঢাকাসহ ৬ জেলায় চাকরি দেবে আরএফএল গ্রুপ, লাগবে যে যোগ্যতা
মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন যারা
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। আগ্রহীরা আগামী ১২ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন যারা
আরও পড়ুন
পানি সম্পদ মন্ত্রণালয়ে ৩৭ পদে নিয়োগ, এসএসসি পাসেও করতে পারবেন আবেদন