ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

বিআরডিবিতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৪:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) অধীনে ১৩ থেকে ২০ গ্রেডের ১১০টি পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি) প্রকল্পের অধীনে এই নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২৪ মে ২০২৬ পর্যন্ত।

চাকরির বিবরণ–

১. পদের নাম: হিসাব সহকারী

পদ সংখ্যা: ০৫

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: দুটি ২য় বিভাগসহ বি কম পাস অথবা সমমানের জিপিএ। কম্পিউটারে এমএস ওয়ার্ড, এক্সেল ইত্যাদি প্রোগ্রামে জ্ঞান সম্পন্ন হতে হবে।

বেতন স্কেল

(গ্রেড-১৩) ১১০০০-২৬৫৯০ টাকা

২. পদের নাম: মাঠ সংগঠক

পদ সংখ্যা: ৮৫

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক ডিগ্রি।

বেতন স্কেল

(গ্রেড-১৪) ১০২০০-২৪৬৮০ টাকা।

৩. পদের নাম: নিম্নমান সহকারী কাম-মুদ্রাক্ষরিক (এলডিএ) /কম্পিউটার কাম ক্রেডিট অ্যাসিস্ট্যান্ট (সিসিএ)।

পদ সংখ্যা: ০৭

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি পাস। কম্পিউটারে এমএস ওয়ার্ড, এক্সেল ইত্যাদি প্রোগ্রামে জ্ঞানসম্পন্ন হতে হবে। ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৪০ ও ৩০ শব্দ টাইপের গতিসহ এসএসসি পাস।

বেতন স্কেল

(গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০ টাকা।

৪. পদের নাম: গাড়িচালক

পদ সংখ্যা: ০২

আরও পড়ুন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ অষ্টম শ্রেণি পাস।

বেতন স্কেল

(গ্রেড-১৫) ৯৭০০-২৩৪৯০ টাকা

৫. পদের নাম: অফিস সহায়ক/ক্যাশ গার্ড/নাইট গার্ড

পদ সংখ্যা: ১০

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস।

বেতন স্কেল

(গ্রেড-২০) ৮২৫০-২০০১০ টাকা

৬. পদের নাম: ক্লিনার

পদ সংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস।

বেতন স্কেল

(গ্রেড-২০) ৮২৫০-২০০১০ টাকা

কর্মস্থল

ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর।

বয়সসীমা

৩০ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত ১৮–৩২ বছর।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীকে ডাক/কুরিয়ারযোগে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে নিজ ঠিকানা সম্বলিত ১০ টাকার ডাকটিকিটসমেত ফেরৎ খাম সংযুক্ত করতে হবে। খামের উপরে অবশ্যই আবেদনকৃত পদের নাম স্পষ্ট করে লিখতে হবে। একটি খামে একাধিক আবেদনপত্র প্রেরণ করা হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

আবেদনের ঠিকানা: নির্বাহী পরিচালক, উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি), বিআরডিবি, এলজিইডি ভবন (৩য় তলা), জেলা পরিষদ চত্বর, কমলাপুর, ফরিদপুর।

আবেদন ফি

১–৪ নং পদের আবেদন ফি ১০০ টাকা।

৫ ও ৬ নং পদের আবেদন ফি ৫০ টাকা।

>> এমআইসিআর পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করতে হবে।

শর্তগুলো:

১. পদগুলি সম্পূর্ণ অস্থায়ী ও শুধুমাত্র কর্মসূচির জন্য প্রযোজ্য, যা বিআরডিবির রাজস্ব বাজেটভুক্ত নয়।

২. নিয়োগকৃত কর্মচারীদের বেতন ভাতাদি কর্মসূচির সম্পূর্ণ নিজস্ব আয় থেকে প্রদান করা হবে। বেতন ভাতাদি ও বার্ষিক বেতন বৃদ্ধিসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে ঋণ কর্মকাণ্ডের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে।

৩. মাঠ সংগঠক পদের ক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের ইউনিয়ন পর্যায়ে অবস্থান করে কাজ করার মানসিকতা থাকতে হবে। এলাকার দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে বিত্তহীনদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করতে হবে।

৪. প্রার্থীগণকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

>>> লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় এবং ফলাফল বিআরডিবির ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরটিভি/এমএস/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৫১তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ নিয়ে পিএসসির বার্তা
৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। বিশেষ এই বিসিএসে ২০০ নম্বরের লিখিত এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ২০২৬ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ ও সময় যথাসময়ে পিএসসির ওয়েবসাইট এবং সংবাদমাধ্যমে জানানো হবে। লিখিত পরীক্ষায় বাংলায় ২০, ইংরেজিতে ২০, বাংলাদেশ বিষয়াবলিতে ২০, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০, মানসিক দক্ষতায় ১০ ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর থাকবে। সংশ্লিষ্ট ক্যাডার ও প্রযোজ্য ক্ষেত্রে পদের সঙ্গে সম্পর্কিত বিষয়ে থাকবে ১০০ নম্বরের প্রশ্ন। এর আগে ২৪ সেপ্টেম্বর ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ পরীক্ষার মাধ্যমে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন বা মেডিকেল কর্মকর্তা ও ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ পাবেন। পিএসসি সূত্র জানা গেছে, চিকিৎসকদের এ বিশেষ বিসিএসে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া দ্রুত শেষ করার পরিকল্পনা রয়েছে। প্রিলিমিনারি পরীক্ষা না থাকায় ২০০ নম্বরের এমসিকিউ ধরনের লিখিত ও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। দ্রুত ফল প্রকাশ করে পাঁচ হাজার চিকিৎসককে দেশের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি হাসপাতালে পদায়নের লক্ষ্য রয়েছে। আরটিভি/টিআর
৫১তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ নিয়ে পিএসসির বার্তা
৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন
বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন
স্কয়ার গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন যারা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এজিস সার্ভিসেস লিমিটেড। আগ্রহীরা আগামী ১০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
স্কয়ার গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন যারা
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ; মিলবে মাসিক ভাতা ও সনদ, যেভাবে আবেদন
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ২০২৬-২০২৭ অর্থবছরে ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপের জন্য আবেদন আহ্বান করেছে।
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ; মিলবে মাসিক ভাতা ও সনদ, যেভাবে আবেদন
সরকারিভাবে জর্ডানে নারীদের চাকরির সুযোগ
সরকারিভাবে বিদেশে কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।
সরকারিভাবে জর্ডানে নারীদের চাকরির সুযোগ
আরও পড়ুন
আকর্ষণীয় বেতনে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ 
বাংলাদেশ ব্যাংকে চাকরি, লাগবে যে যে যোগ্যতা
আরটিভিতে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি
অষ্টম শ্রেণি পাসেই পুলিশ একাডেমিতে চাকরি