এইচএসসি পাসেই অফিসার হওয়ার সুযোগ স্কয়ার গ্রুপে

সোমবার, ২৯ জুন ২০২৬ , ০১:০৫ পিএম


অফিসার নিচ্ছে স্কয়ার গ্রুপ, এইচএসসি পাসেও করা যাবে আবেদন
ছবি: সংগৃহীত

স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড সেলস অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

রোববার (২৮ জুন) থেকেই আবেদন করার সময় শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

নিয়োগের পরে প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড
পদের নাম: সেলস অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস 
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা। 
অভিজ্ঞতা: বিক্রয়ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন

দায়িত্ব ও কর্তব্য
দোকান থেকে পণ্যের অর্ডার নেওয়া এবং দোকানে অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ করা।
বিক্রয় লক্ষ্য অর্জন করা।
পরিবেশকের সাথে সুসম্পর্ক বজায় রাখা।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে  
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায় 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২৬

আরটিভি/এমএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission