ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

সরকারিভাবে পোশাক কর্মী নিয়োগে দিচ্ছে জর্ডান

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৮:৪০ পিএম
ছবি: সংগৃহীত

সরকারিভাবে জর্ডানের টাস্কার অ্যাপারেলে ১৩১ জন দক্ষ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করে ৩ জুলাই ঢাকায় অনুষ্ঠিত সরাসরি সাক্ষাৎকার ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বোয়েসেল জানায়, মহিলা কারখানায় শ্রমিক পদে নিয়োগ দেওয়া হবে।

নিয়োগপ্রাপ্ত কর্মীরা মাসিক ২২ হাজার ৫০০ টাকা করে মূল বেতন পাবেন। প্রতিদিন ৮ ঘণ্টা এবং সপ্তাহে ৬ দিন কাজ করতে হবে। অতিরিক্ত কাজের ক্ষেত্রে ওভারটাইমের সুবিধাও থাকবে। প্রাথমিকভাবে চাকরির মেয়াদ হবে তিন বছর, যা নবায়নযোগ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীদের আবাসন, খাবার, প্রাথমিক চিকিৎসা ও কর্মস্থলে যাতায়াতের ব্যবস্থা করবে। বাংলাদেশ থেকে জর্ডানে যাওয়ার বিমানভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরার বিমানভাড়াও কোম্পানি বহন করবে। জর্ডানে আগে টাস্কার অ্যাপারেলে কর্মরত ছিলেন এমন ব্যক্তিরাই পুনরায় আবেদন করতে পারবেন। তবে দেশে বা জর্ডানে কোনো মামলায় অভিযুক্ত ব্যক্তি নিয়োগের জন্য বিবেচিত হবেন না। একাধিক পাসপোর্ট থাকলে সাক্ষাৎকারের সময় তা সঙ্গে আনতে হবে। যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে ফিরে আসা দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন

বোয়েসেল জানিয়েছে, নির্বাচিত কর্মীদের নিয়োগসংক্রান্ত প্রায় সব ব্যয় কোম্পানি বহন করবে। প্রার্থীদের শুধু মেডিকেল পরীক্ষার জন্য ১ হাজার টাকা এবং পিডিও প্রশিক্ষণ ও ফিঙ্গারপ্রিন্ট বাবদ ২২০ টাকা ব্যয় হবে। ভিসা পাওয়ার পর জর্ডান যাত্রার আগে কোম্পানি অর্থ পরিশোধ করবে।

৩ জুলাই (শুক্রবার) সকাল ৮টায় ঢাকার মিরপুরের দারুস সালাম রোডে অবস্থিত মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সরাসরি সাক্ষাৎকার ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রার্থীদের চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মূল পাসপোর্ট এবং প্রয়োজনীয় ফটোকপিসহ উপস্থিত থাকতে হবে। কোনো জীবনবৃত্তান্ত (বায়োডাটা) সঙ্গে আনার প্রয়োজন নেই।

বোয়েসেল আরও জানিয়েছে, অনলাইনে আবেদন করা সাক্ষাৎকার বা চাকরি পাওয়ার নিশ্চয়তা নয়, চূড়ান্ত নির্বাচনের জন্য প্রার্থীদের ট্রেড টেস্টে উত্তীর্ণ হতে হবে। অনলাইনে আবেদন ফি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রতিষ্ঠানটি সতর্ক করে বলেছে, বোয়েসেলের কোনো এজেন্ট বা সাব-এজেন্ট নেই এবং কোনো ব্যক্তিকে নগদ অর্থ প্রদান না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে। কর্মী নির্বাচনের পুরো প্রক্রিয়া বোয়েসেল নিজস্ব ব্যবস্থাপনায় সম্পন্ন করবে।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইবনে সিনায় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ইবনে সিনা ট্রাস্ট। আগ্রহীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
ইবনে সিনায় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
নিয়োগ দিচ্ছে এসিআই মোটরস, প্রভিডেন্ট ফান্ডসহ পাবেন বিমা সুবিধাও
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে এসিআই মোটরস লিমিটেড। আগ্রহীরা আগামী ২২ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
নিয়োগ দিচ্ছে এসিআই মোটরস, প্রভিডেন্ট ফান্ডসহ পাবেন বিমা সুবিধাও
চাকরি দিচ্ছে ব্র্যাক এনজিও, আবেদন চলবে আরও ৬ দিন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক। আগ্রহীরা আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
চাকরি দিচ্ছে ব্র্যাক এনজিও, আবেদন চলবে আরও ৬ দিন
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮৫৪২ জন নিয়োগ
এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সময়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে ১০ হাজার ৮৩২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে আট হাজার ৫৪২ জনকে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ও প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়াই শুধু জীবনবৃত্তান্তের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়।
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮৫৪২ জন নিয়োগ
এসএসসি পাসে ২ জেলায় চাকরি দেবে ওয়ালটন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আগ্রহীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
এসএসসি পাসে ২ জেলায় চাকরি দেবে ওয়ালটন
আরও পড়ুন
জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত
১৮০ দিনের বিনিয়োগ পরিকল্পনার অগ্রগতি প্রকাশ করেছে ইনভেস্ট বাংলাদেশ
এইচএসসি-এসএসসি পাসেই শ্রম মন্ত্রণালয়ে চাকরির সুযোগ, পদ ১৫
এসএসসি পাসেই প্রাণিসম্পদ অধিদপ্তরে চাকরি, নিয়োগ ৫৩৮ জন