সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ দিচ্ছে আবুল খায়ের গ্রুপ, বেতন ছাড়াও রয়েছে নানা সুবিধা

আরটিভি নিউজ

রোববার, ০৫ জুলাই ২০২৬ , ০১:৪৮ পিএম


সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ দিচ্ছে আবুল খায়ের গ্রুপ, বেতন ছাড়াও রয়েছে নানা সুবিধা
প্রতীকী ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আবুল খায়ের গ্রুপ। আগ্রহী প্রার্থীদের নিজ নিজ জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ উল্লিখিত ঠিকানা ও সময়ে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্যে অনুরোধ জানানো হয়েছে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের নাম: প্রাইম অফিসার (পিও)
লোকবল নিয়োগ: ৬০ জন 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: চটপটে ও উপস্থাপনায় দক্ষতাসম্পন্ন হতে হবে।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই

দায়-দায়িত্ব:
-পাইকারি আউটলেট থেকে অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ।
-কোম্পানি প্রদত্ত লক্ষ্যমাত্রা অর্জন।
-বিক্রেতা এবং পরিবেশকের সঙ্গে সুসম্পর্ক স্থাপন।

আরও পড়ুন

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: পুরুষ
বয়সসীমা: কমপক্ষে ১৮ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায় 
বেতন: ১৫,০০০-২২,০০০ টাকা (মাসিক) 
অন্যান্য সুবিধা: টিএ-ডিএ, মোবাইল বিল, গ্রেড এলাউন্স, প্রোডাক্ট ভিত্তিক ইনসেন্টিভ, ঈদ বোনাস ও টেরিটোরি সেলস অফিসার পদে পদোন্নতির সুযোগ রয়েছে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন। 

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission