ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

৪৭তম বিসিএসের সংশোধিত ফল প্রকাশ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৭:৩০ পিএম
ফাইল ছবি

৪৭তম বিসিএসের সংশোধিত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে প্রাণিসম্পদ (লাইভস্টক) ক্যাডারে নতুন করে ১৪ জনকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। পাশাপাশি নন-ক্যাডারের ফলাফলেও কিছু পরিবর্তন এসেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ জুন প্রকাশিত ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলের বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত অনুযায়ী একটি প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডার পদে আরও ১৪টি রেজিস্ট্রেশন নম্বর সংযোজন করা হয়েছে।

এর ফলে, ওই ক্যাডারে সুপারিশপ্রাপ্ত প্রার্থীর সংখ্যা বেড়ে ৬৮ জন হয়েছে। প্রথম দফায় প্রকাশিত ফলাফলে লাইভস্টক ক্যাডারে ৫৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছিল।

সংশোধিত ফলাফলের এ অংশটি ২৮ জুন প্রকাশিত আগের বিজ্ঞপ্তির সংশ্লিষ্ট অংশের পরিবর্তে কার্যকর হবে বলেও পিএসসির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

পিএসসি সূত্র জানায়, লাইভস্টক ক্যাডারে ভেটেরিনারি সার্জন, সায়েন্টিফিক অফিসার, লেকচারার, স্টোর অফিসার ও সমমানের পদে ৫৪ জন সুপারিশ পেয়েছিলেন। সেটা বাড়িয়ে এবার ৬৮ জনকে নিয়োগে সুপারিশ করা হয়েছে। নতুন ১৪ জন প্রার্থী আগে ননক্যাডারে নির্বাচিত হয়েছিলেন। তারা ক্যাডার পদে আসায় ননক্যাডারেও নতুন করে কয়েকজন এসেছেন। এতে ফলাফলে কিছুটা পরিবর্তন হয়েছে।

গত ২৮ জুন ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। তাতে মোট এক হাজার ৫২১ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। তার মধ্যে ক্যাডার পদে এক হাজার ৩০২ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জন মনোনীত হন। নতুন করে আরও ১৪ জনকে সুপারিশ করায় তা বেড়ে দাঁড়ালো এক হাজার ৫৩৫ জন।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে ২৪ পদে স্থায়ী চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে (বাকেশি) স্থায়ী পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে ২৪ পদে স্থায়ী চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
অভিজ্ঞতা ছাড়াই ৬ জেলায় চাকরি দিচ্ছে আরএফএল গ্রুপ
দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মানবসম্পদ (এইচআর) বিভাগে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে ছয় জেলায় কর্মী নিয়োগ দেওয়া হবে।
অভিজ্ঞতা ছাড়াই ৬ জেলায় চাকরি দিচ্ছে আরএফএল গ্রুপ
নদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপের সুযোগ, মাসে ভাতা ১০০০০
পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন নদী গবেষণা ইনস্টিটিউটে (আরআরআই) ইন্টার্নশিপ করার সুযোগ তৈরি হয়েছে। দুই ধাপে মোট ১২ জনকে এ সুযোগ দেওয়া হবে।
নদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপের সুযোগ, মাসে ভাতা ১০০০০
দৈনিক এশিয়া পোস্টে ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি
অনলাইনের পর এবার শীঘ্রই বাজারে আসতে যাচ্ছে এশিয়া পোস্টের ছাপা পত্রিকা ‘দৈনিক এশিয়া পোস্ট’। এ জন্য পরিশ্রমী ও উদ্যমী সংবাদকর্মী খুঁজছে প্রতিষ্ঠানটি।
দৈনিক এশিয়া পোস্টে ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি
ব্র্যাকে চাকরির সুযোগ, বেতন ছাড়াও রয়েছে নানান সুবিধা
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক। আগ্রহীরা আগামী ১১ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
ব্র্যাকে চাকরির সুযোগ, বেতন ছাড়াও রয়েছে নানান সুবিধা