
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। আগ্রহীদের সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার যাবতীয় সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ক্যালকুলেটর, জীবনবৃত্তান্তসহ আগামী শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার মধ্যে উল্লিখিত ঠিকানায় লিখিত পরীক্ষার জন্য উপস্থিত থাকতে হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
পদের নাম: সেলস অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস
অভিজ্ঞতা: বিক্রয়ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।
দায়িত্ব ও কর্তব্য:
-দোকান থেকে পণ্যের অর্ডার নেওয়া এবং দোকানে অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ করা।
-বিক্রয় লক্ষ্য অর্জন করা।
-পরিবেশকের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
আরটিভি/আইএম


