ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

এইচএসসি পাসেই কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, নিয়োগ ৪৭ জন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পিএম
৪৭ জন নেবে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় । ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর পদে ৪৭ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে শুধু কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়ার স্থানীয় সরকার শাখা থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

পদের নাম: হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৪৭টি
গ্রেড: ১৬
বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।

এছাড়া কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় কমপক্ষে ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ লেখার গতি থাকতে হবে।

বয়সসীমা

২৯ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

যেভাবে আবেদন

সরকার নির্ধারিত চাকরির আবেদন ফরমে স্বহস্তে আবেদন পূরণ করে জেলা প্রশাসক, কুষ্টিয়া বরাবর আবেদন করতে হবে। আগামী ১ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে আবেদনপত্র জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়ায় পৌঁছাতে হবে।

সরাসরি বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করা যাবে না। আবেদন ফরম ও প্রবেশপত্র জেলা প্রশাসক, কুষ্টিয়ার ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

খামের ওপর মোটা অক্ষরে পদের নাম, বিশেষ কোটা থাকলে তা এবং বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা লিখতে হবে।

আবেদন ফি

আবেদন ফি হিসেবে ১০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে। যেকোনো তফসিলি ব্যাংক থেকে জেলা প্রশাসক, কুষ্টিয়ার অনুকূলে এ টাকা জমা দিয়ে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদন ফি অফেরতযোগ্য। পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেলা প্রশাসক, কুষ্টিয়ার ওয়েবসাইটে দেখতে এখানে ক্লিক করুন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বুটেক্সে শিক্ষকসহ ১৪ জনের চাকরি, আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বুটেক্সে শিক্ষকসহ ১৪ জনের চাকরি, আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
১ বছরের অভিজ্ঞতা থাকলেই এসএমসিতে চাকরির সুযোগ
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। আগ্রহীরা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
১ বছরের অভিজ্ঞতা থাকলেই এসএমসিতে চাকরির সুযোগ
আকর্ষণীয় বেতনে প্রিমিয়ার ব্যাংকে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে প্রিমিয়ার ব্যাংক পিএলসি। আগ্রহীরা আগামী ২৮ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আকর্ষণীয় বেতনে প্রিমিয়ার ব্যাংকে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন
১১৭ জনকে নিয়োগ দেবে সিভিল সার্জনের কার্যালয়, এসএসসি পাসেই আবেদন
পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নরসিংদী জেলা সিভিল সার্জনের কার্যালয়। প্রতিষ্ঠানটিতে এবং এর অধীনে বিভিন্ন স্বাস্থ্যপ্রতিষ্ঠানসমূহে ৮ পদে ১১৭ জনকে নিয়োগ দেওয়া হবে।
১১৭ জনকে নিয়োগ দেবে সিভিল সার্জনের কার্যালয়, এসএসসি পাসেই আবেদন
চাকরি দিচ্ছে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ড-মুনাফার অংশসহ রয়েছে নানান সুবিধা 
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আগ্রহীরা আগামী ১০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
চাকরি দিচ্ছে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ড-মুনাফার অংশসহ রয়েছে নানান সুবিধা