
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ‘অফিস সাপোর্ট স্টাফ’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
পদের নাম: অফিস সাপোর্ট স্টাফ।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এইচএসসি পাস।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)।
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।
কর্মস্থল: চট্টগ্রাম (ভাসানচর)।
বেতন: ২৫,০০০ টাকা (সমন্বিত মাসিক)।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর, ২০২৬।
সূত্র: বিডিজবস।
আরটিভি/এমএম


