ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, যেভাবে করবেন আবেদন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ পিএম
কাল্পনিক ছবি

দেশের তরুণ-তরুণীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে ৬৪ জেলায় বিনা মূল্যে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদফতরের এ প্রশিক্ষণে ১৮ থেকে ৩৫ বছর বয়সীরা অংশ নিতে পারবেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকল্প পরিচালক মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক বেসিক প্রশিক্ষণ কোর্সের’ তৃতীয় ব্যাচের ক্লাস শুরু হবে আগামী ১ ডিসেম্বর। প্রশিক্ষণ চলবে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত।

দুই মাস মেয়াদি এ কোর্সে প্রতিদিন ছয় ঘণ্টা করে মোট ৫০ দিনে ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা

প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকাও বাধ্যতামূলক।

প্রশিক্ষণার্থী নির্বাচনের ক্ষেত্রে কম্পিউটার ও আইসিটি বিষয়ে মৌলিক জ্ঞান এবং ইংরেজিতে ভালো দক্ষতা রয়েছে, এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনের শেষ সময় ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। তাই আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে
[http://www.dzaiproject.com/apply](http://www.dzaiproject.com/apply?utm_source=chatgpt.com) ঠিকানায় আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের পর আবেদন লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

সফলভাবে আবেদন জমা দেওয়ার পর আবেদনপত্রের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। বৈধ আবেদনকারীদের পরীক্ষার তারিখ, সময় ও স্থান এসএমএসের মাধ্যমে জানানো হবে।

ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৮ নভেম্বর লিখিত পরীক্ষা এবং ২৯ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বর চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের তালিকা প্রকাশ করা হবে। যুব উন্নয়ন অধিদফতরের সংশ্লিষ্ট জেলার উপপরিচালকের সভাপতিত্বে গঠিত ভর্তি কমিটি লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্বাচন করবে।

প্রশিক্ষণে ভর্তির জন্য কোনও ফি দিতে হবে না। এ ছাড়া অনাবাসিক প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা হারে যাতায়াত ভাতা পাবেন। প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন খাবারের ব্যবস্থাও থাকবে। প্রশিক্ষণ শেষে নির্ধারিত শর্ত পূরণ করে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদ দেওয়া হবে।

প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নে বিভাগভিত্তিক চারটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। প্যাকেজ-১-এর আওতায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ১৭টি জেলায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।

প্যাকেজ-২-এর আওতায় রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় প্রশিক্ষণ পরিচালনা করবে এসইও এক্সপার্ট বাংলাদেশ লিমিটেড, ইউরোপিয়ান আইটি সলিউশন ইনস্টিটিউট ও কাইজেন আইটির যৌথ উদ্যোগ।

প্যাকেজ-৩-এর আওতায় বরিশাল ও খুলনা বিভাগের ১৬টি জেলায় প্রশিক্ষণ পরিচালনা করবে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।

অন্যদিকে প্যাকেজ-৪-এর আওতায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫টি জেলায় প্রশিক্ষণ পরিচালনা করবে সার্ভিস ইঞ্জিনস লিমিটেড, ডট কম সিস্টেমস লিমিটেড ও উইজার্ড সফটওয়্যার টেকনোলজি বাংলাদেশের যৌথ উদ্যোগ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আবেদন ফি ছাড়াই ২৭৩ জনের সরকারি চাকরির সুযোগ
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ১৪টি ক্যাটাগরিতে মোট ২৭৩টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
আবেদন ফি ছাড়াই ২৭৩ জনের সরকারি চাকরির সুযোগ
এসএসসি পাসেই কর অঞ্চলে সরকারি চাকরি, নিয়োগ ৬৫ জন
সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৮, ঢাকা।
এসএসসি পাসেই কর অঞ্চলে সরকারি চাকরি, নিয়োগ ৬৫ জন
কৃষি বিপণন অধিদপ্তরে বড় নিয়োগ, আবেদন করবেন যেভাবে
কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি বিপণন অধিদপ্তরে ৮ ক্যাটাগরিতে ৯৭ জনবল নিয়োগ দেওয়া হবে। ১২ থেকে ২০তম গ্রেডের এসব পদে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক (নীতি ও পরিকল্পনা) এবং বিভাগীয় নিয়োগ/পদোন্নতি/উচ্চতর গ্রেড প্রদান কমিটির সদস্য সচিব মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিষ্ঠানের নাম: কৃষি বিপণন অধিদপ্তর মন্ত্রণালয়: কৃষি মন্ত্রণালয় মোট পদসংখ্যা: ৯৭টি চাকরির ধরন: স্থায়ী ও অস্থায়ী (রাজস্ব খাতভুক্ত) আবেদন শুরু: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ১০টা। আবেদন শেষ: ১০ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা। পদ, বেতন স্কেল ও শিক্ষাগত যোগ্যতার বিবরণ: ১. মাঠ ও বাজার পরিদর্শক: ৫টি। বেতন স্কেল: ২৪,৩০০-৫৮,৭০০ টাকা (গ্রেড-১২)।  শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান পাস অথবা কৃষিতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি ডিপ্লোমা। পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ২. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর: ৯টি (৮টি স্থায়ী ও ১টি অস্থায়ী)। বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।  শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।  ৩. কম্পিউটার অপারেটর: ১টি। বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।  শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান পাস। পাশাপাশি কম্পিউটার অ্যাপটিচুড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ৪. হিসাবরক্ষক: ৩টি। বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)।  শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমান পাস। পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ৫. গাড়িচালক (ভারী): ১টি। বেতন স্কেল: ২২,৮০০-৫৫,২০০ টাকা (গ্রেড-১৫)।  শিক্ষাগত যোগ্যতা: জেএসসি, অষ্টম শ্রেণি বা সমমান পাস। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ ভারী যানবাহন চালনায় পারদর্শী। ৬. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৩৯টি।  শিক্ষাগত যোগ্যতা: বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।  শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।  ৭. ক্যাশিয়ার: ১টি। বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।  শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ৮. অফিস সহায়ক: ৩৮টি। বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)।  শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।  আবেদনের বয়সসীমা: ১, ২, ৩, ৪, ৬, ৭ ও ৮ নং পদের প্রার্থীদের জন্য বয়স ১৮ থেকে ৩২ বছর। তবে ৫ নং পদের প্রার্থীদের জন্য বয়স ১৮ থেকে ৩৫ বছর। আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ ১ নং পদের জন্য ১৬৮ টাকা, ২ থেকে ৭ নং পদের জন্য ১১২ টাকা এবং ৮ নং পদের জন্য ৫৬ টাকা। তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা। যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের কৃষি বিপণন অধিদপ্তরের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।  নিয়োগ বিজ্ঞপ্তি ও এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য কৃষি বিপণন অধিদপ্তরের ওয়েবসাইটে এবং টেলিটকের জব পোর্টালে পাওয়া যাবে। বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন। আরটিভি/এসআর
কৃষি বিপণন অধিদপ্তরে বড় নিয়োগ, আবেদন করবেন যেভাবে
একাধিক সুবিধাসহ চাকরি দিচ্ছে ওয়ালটন, এসএসসি পাসেই করা যাবে আবেদন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আগ্রহীরা আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
একাধিক সুবিধাসহ চাকরি দিচ্ছে ওয়ালটন, এসএসসি পাসেই করা যাবে আবেদন
এসএসসি পাসেই আড়ংয়ে চাকরি, বেতন ছাড়াও রয়েছে নানান সুবিধা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং। আগ্রহীরা আগামী ১৬ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
এসএসসি পাসেই আড়ংয়ে চাকরি, বেতন ছাড়াও রয়েছে নানান সুবিধা
আরও পড়ুন
এআই খাতে ৭৪ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করবে স্পেসএক্স
মাভাবিপ্রবি ও এআইটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
এআইয়ের প্রভাবে চাকরি হারাচ্ছেন অস্ট্রেলিয়ার ৮৫০ কর্মী
এআই দিয়ে সিইও সেজে ১৩০ মিলিয়ন ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ