
‘চ্যানেল আই’য়ের ইসলামিক অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পিছিয়েছে। এ নিয়ে মামলাটিতে ৪৯ বার সময় নিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা।
আগামী ২৭ জানুয়ারি প্রতিবেদনটি দাখিলের জন্য দিন ঠিক করেছেন আদালত।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন।
২০১৪ সালের ২৮ আগস্ট রাত ৯টার দিকে ১৭৪ পূর্ব রাজাবাজারের দোতলা বাসার মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার ছেলে ফয়সাল ফারুকী বাদি হয়ে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
এফএ




