ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

নির্মাণাধীন ভবনে বিদ্যুৎ-গ্যাস-পানির সংযোগ বিচ্ছিন্নে নিষেধাজ্ঞা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৪:৪৮ পিএম
ফাইল ছবি

ঢাকাতে নির্মাণাধীন ও আংশিক সম্পন্ন ভবনের বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্নের ওপর ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি সিকদার মাহমুদুর রাজি ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সম্প্রতি এ আদেশ দেন।

আদালতের আদেশ অনুযায়ী, এসময়ের মধ্যে ওয়াসা, রাজউক ও বিদ্যুৎ বিভাগ কোনো ধরনের পরিষেবা সংযোগ বিচ্ছিন্ন করতে পারবে না। একই সঙ্গে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখতে বলা হয়েছে।

রিট আবেদনে রিহ্যাবের পক্ষ থেকে জানানো হয়, নির্মাণাধীন ও আংশিক সম্পন্ন ভবনের বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করা হলে সেখানে বসবাসরত পরিবারগুলোর দৈনন্দিন জীবন মারাত্মকভাবে ব্যাহত হয়। পাশাপাশি নির্মাণকাজ বন্ধ হয়ে শ্রমিকসহ সংশ্লিষ্টরা কর্মহীন হয়ে যান এবং ডেভেলপাররা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন। তাই মানবিক দিক, বসবাসরত পরিবারগুলোর পানি ও বিদ্যুতের ওপর নির্ভরশীলতা এবং সম্ভাব্য ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত অন্তর্বর্তী এ নিষেধাজ্ঞা দেন।

আরও পড়ুন

আদালতের আদেশে বলা হয়, আগামী ছয় মাস কোনো বিদ্যুৎ লাইন, পানির সংযোগ কিংবা অন্যান্য পরিষেবা বন্ধ করা যাবে না। এর ফলে সংশ্লিষ্ট ভবনের মালিক ও ডেভেলপাররা তাৎক্ষণিক ভোগান্তি থেকে রক্ষা পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত কয়েক মাসে রাজউক, ডেসকো, ডিপিডিসি ও অন্যান্য বিদ্যুৎ বিতরণ সংস্থার সহায়তায় রাজধানীর বিভিন্ন নির্মাণাধীন ও আংশিক সম্পন্ন ভবনের এক হাজার ২০০টির বেশি বিদ্যুৎ মিটার বিচ্ছিন্ন করা হয়। এতে বহু নির্মাণ প্রকল্প কার্যত বন্ধ হয়ে পড়ে। ফলে ফ্ল্যাট হস্তান্তর ব্যাহত হয়, শ্রমিকরা বেকার হয়ে পড়েন এবং ডেভেলপাররা ব্যাংক ঋণ পরিশোধ ও গ্রাহকের সঙ্গে চুক্তি রক্ষা করতে হিমশিম খান। এসব বাস্তবতা তুলে ধরেই রিহ্যাব আদালতের শরণাপন্ন হয়।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে বরখাস্ত এক বিচারক
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়েছে।
অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে বরখাস্ত এক বিচারক
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা আক্তার মৌসুমি এ আদেশ দেন।
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল / আমার স্বামীর মাথার খুলি ছিন্নভিন্ন ও মগজ বের হয়ে গেছে: সাক্ষীর জবানবন্দি
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই সেনা কর্মকর্তাসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন রিকশাচালক শহীদ ইসমাইলের স্ত্রী লাকি বেগম।
আমার স্বামীর মাথার খুলি ছিন্নভিন্ন ও মগজ বের হয়ে গেছে: সাক্ষীর জবানবন্দি
প্রশ্ন ফাঁসকাণ্ডে আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
প্রশ্ন ফাঁসকাণ্ডে আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১৬ লাখ ৬৩ হাজার ৬২০ জন
জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচে ১৬ লাখ ৬৩ হাজার ৬২০ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।
সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১৬ লাখ ৬৩ হাজার ৬২০ জন
আরও পড়ুন
ট্রাম্পের নিষেধাজ্ঞার পর সংবাদমাধ্যমের বিরুদ্ধে তদন্ত
আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা
শান্তিতে নোবেল ঘোষণার পর আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
মধ্যরাত থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা