ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সুপ্রিম কোর্টে ভার্চুয়াল আদালত স্থগিত করে বিজ্ঞপ্তি জারি

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ মে ২০২৬, ০৩:৩৫ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ভার্চুয়াল বিচারিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

রোববার (৩ মে) প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার আশিকুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী আপিল বিভাগ এবং চেম্বার কোর্টের প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবারের নির্ধারিত ভার্চুয়াল কার্যক্রম আর থাকছে না। এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

এর আগে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনা করে আদালতের কার্যক্রমে কিছুটা পরিবর্তন আনা হয়েছিল।

এর আগে জনস্বার্থ ও ব্যয় সংকোচনের কথা মাথায় রেখে গত ২১ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়াল উপস্থিতিতে বিচার কাজ চলবে। রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত সেই নির্দেশনায় তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন অনুসরণ করার কথা বলা হয়েছিল। একই সাথে বাকি কার্যদিবসগুলোতে সশরীরে উপস্থিতির মাধ্যমে আদালত পরিচালনার নিয়ম জারি করা হয়েছিল । সেই নির্দেশনাটি গত ২২ এপ্রিল থেকে কার্যকর হয়ে আসছিল।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছিল, ভার্চুয়াল শুনানির জন্য মামলার তালিকা এবং মিটিং আইডি সুপ্রিম কোর্টের নিজস্ব ওয়েবসাইটে নিয়মিত প্রকাশ করা হবে। আইনজীবীরা সংশ্লিষ্ট বেঞ্চ থেকেও এই সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে পারতেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপিল বিভাগের সেই ভার্চুয়াল কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করল প্রশাসন। তবে হাইকোর্ট বিভাগের ভার্চুয়াল কার্যক্রমের বিষয়ে নতুন কোনো পরিবর্তনের কথা এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জয়নালের নামে ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন গৃহবধূ
ফরিদপুরের সদরপুরে এক ব্যক্তিকে ফাঁসাতে ধর্ষণচেষ্টার অভিযোগে মিথ্যা মামলা করার দায়ে এক গৃহবধূ ও তার স্বামীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 
জয়নালের নামে ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন গৃহবধূ
‘কাঁদলে লাশ গায়েব করে দেবো’ ইমনের মায়ের বর্ণনা
‘লাশ পেয়েছেন, কাঁদতে পারবেন না। কাঁদলে লাশ গায়েব করে দেবো।’জুলাই আন্দোলনে নিহত ১৪ বছরের ইমনের মরদেহ পাওয়ার পর আওয়ামী লীগের এক নেতা তাকে এমন হুমকি দিয়েছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন শহীদ ইমনের মা।
‘কাঁদলে লাশ গায়েব করে দেবো’ ইমনের মায়ের বর্ণনা
ময়মনসিংহে চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলায় তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন
জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে ময়মনসিংহের নান্দাইলে চাঞ্চল্যকর কৃষক শফিকুল ইসলাম সবি হত্যা মামলায় তিন ভাইয়ের মৃত্যুদণ্ড এবং ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
ময়মনসিংহে চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলায় তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন
এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলায় সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। 
এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে দায় এড়াতে পারবেন না স্বামী: হাইকোর্ট
স্ত্রীকে দেনমোহর পাওয়ার জন্য তালাক বা স্বামীর মৃত্যুর আগপর্যন্ত অপেক্ষা করতে হবে না বলে এক রায়ে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।
দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে দায় এড়াতে পারবেন না স্বামী: হাইকোর্ট
আরও পড়ুন
জলবায়ু-অভিবাসন-অস্ত্র আইন নিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে নতুন অধিবেশন
আদালত প্রাঙ্গণে বিচারক-গাড়িচালকের আলোচিত ঘটনা, তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের
ফাঁসির বদলে ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ডের আবেদন, যা বলল আদালত
শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ নিয়ে সুপ্রিম কোর্টের আদেশ