ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

যৌতুকের মামলায় জামিন পেলেন কন্টেন্ট ক্রিয়েটর রাহী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৪:৩৫ পিএম
তানভীর রাহী : ছবি সংগৃহিত

৫০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় ‘আপসের শর্তে’ জামিন পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী।

বুধবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত পাঁচশ টাকা মুচলেকায় এই জামিন আদেশ মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলা দায়েরের পর বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন রাহী। উভয়পক্ষের মধ্যে আপসের শর্তে আদালত তার জামিন মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ৭ আগস্ট ৩০ লাখ টাকা দেনমোহরে ফাহিমা আক্তারের সঙ্গে তানভীর রাহীর বিয়ে হয়। অভিযোগ রয়েছে, বিয়ের কিছুদিন পর থেকেই একটি ‘Corolla Cross’ গাড়ি কেনার অজুহাতে স্ত্রীর পরিবারের কাছে ৫০ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন তানভীর।

আরও পড়ুন

যৌতুকের এই দাবিকে কেন্দ্র করে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি দুপুরে ফাহিমাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ঘটনার পরপরই ভুক্তভোগী ৯৯৯-এ কল করে সহায়তা চাইলে পুলিশের পরামর্শে ২৭ ফেব্রুয়ারি লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অভিযোগে আরও বলা হয়েছে, গত ১ মার্চ রাত ৮টার দিকে আজিমপুর নিউ পল্টন লাইন এলাকায় ফাহিমা ও তার মা শাহানারা আক্তারের সামনে পুনরায় ৫০ লাখ টাকা দাবি করেন তানভীর। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ভুক্তভোগীকে তালাক দেওয়ার হুমকি দেন। এছাড়া তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখান, যাতে লোকলজ্জায় ভুক্তভোগী আত্মহত্যা করতে বাধ্য হন।

পরবর্তীতে উপায়ান্তর না দেখে ভুক্তভোগী ফাহিমা বাদী হয়ে যৌতুক নিরোধ আইনে আদালতে এই মামলাটি দায়ের করেন।

রাহীর পক্ষে জামিন চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট ইশতিয়াক শাহরিয়ার।

তিনি বলেন, প্রেম করে তারা বিবাহ করে। ৩০ লাখ টাকা দেন মোহর ধার্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। মনোমালিন্যের জন্য পুস্পিতা বাসা থেকে চলে আসে। মনোমালিন্যর জন্য মামলা দায়ের করেছে। এখন তারা সংসার করতে চান। আপোসের স্বার্থে আগামি ধার্য তারিখ ৯ জুন পর্যন্ত জামিন প্রার্থনা করছি। এই সময়ের মধ্যে আপোস না হলে আদালত পরবর্তী পদক্ষেপ নিবেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে (৩৫) হত্যার দায়ে জিতেশ চন্দ্র গোপ নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও মরদেহ গুমের চেষ্টার অপরাধে তাকে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল
আইন পেশায় যুক্ত কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তিনি যত প্রভাবশালীই হোন না কেন, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুস কাজল।
অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল
‘৩৫ বছর বয়সের পর আর কেউ আইনজীবী হতে পারবে না’
মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিস ও ইউনাইটেড ন্যাশনস ডেভলপমেন্ট’র ইন্টার্নশিপ প্রোগ্রামের কনভোকেশন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘৩৫ বছর বয়সের পর আর কেউ আইনজীবী হতে পারবে না’
সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিন দিন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে। 
সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে
সাবেক দুই সেনা কর্মকর্তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
ঢাকার পল্লবী থানায় সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ বড়ুয়া ও লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সাবেক দুই সেনা কর্মকর্তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
আরও পড়ুন
বরগুনায় সাংবাদিক আসাদ সবুজের জামিন
নেতানিয়াহুকে যা জানালেন আহত সেই ভারতীয় পাইলট
দিল্লির ছাত্র আন্দোলন থেকে গ্রেপ্তার, ৬ বছর পর ৭ দিনের জামিন
এমপি নজরুলের দায়মুক্তিসহ যা আছে মরিয়মের বাবার আপসনামায়