ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

রামিসা হত্যা মামলার রায়ে আসামিপক্ষের আইনজীবীর প্রতিক্রিয়া 

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০১:৩৭ পিএম
ফাইল ছবি

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ ও ভুক্তভোগীর বাবা। তবে এই রায়ে একই রকম সন্তুষ্টির প্রতিক্রিয়া জানিয়েছেন আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমুল্যাহও।

রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেহীন এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আসামিপক্ষের আইনজীবী মুসা কালিমুল্যাহ বলেন, অপরাধী অপরাধের বিচার পেয়েছে, আমি সন্তুষ্ট। প্রধান আসামি সোহেল রানা বিজ্ঞ আদালতে নিজের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন। এমনকি আত্মপক্ষ সমর্থন শুনানিতেও নিজের দোষ স্বীকার করেন। রায়ে সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়েছে। এর মাধ্যমে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন

এর আগে আলোচিত এই মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আজ সকালে কড়া নিরাপত্তায় আসামিদের আদালতে হাজির করা হয়। পরে বেলা ১১টা ৫ মিনিটে বিচারক মামলার রায় পড়া শুরু করেন। সব সাক্ষ্য-প্রমাণের আলোকে আসামিদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডে দণ্ডিত করেন আদালত।

আদালতের রায়ে উল্লেখ করা হয়, জরিমানার টাকা আদায়ের পর ভুক্তভোগী শিশুটির আত্মীয়দের সেই অর্থ পরিশোধ করতে হবে। দণ্ডিত আসামিরা এই অর্থ প্রদানে ব্যর্থ হলে জেলা কালেক্টর দোষী ব্যক্তিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে সেই টাকা আদায়ের প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।

এদিকে আদালত প্রাঙ্গণে নিজের আবেগঘন প্রতিক্রিয়া জানান শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, এই রায়ে আমি শতভাগ খুশি। রায়ে আমার মনের যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা ছিল, তা পূরণ হয়েছে। ইনশাআল্লাহ, আমি শতভাগ আশাবাদী যে এই রায় দ্রুত কার্যকর হবে। আল্লাহ পাকের রহমতে ও প্রধানমন্ত্রীর দেওয়া সময়ের মধ্যেই আমরা কাঙ্ক্ষিত বিচার পেয়েছি।’

কৃতজ্ঞতা প্রকাশ করে রামিসার বাবা আরও বলেন, ‘পুলিশ প্রশাসন, সাংবাদিক ও বাংলাদেশের আপামর জনতা—যারা আমার ও আমার পরিবারের এই কঠিন বিপদের সময়ে মানসিকভাবে পাশে দাঁড়িয়েছেন, তাদের সবার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এখন আমি আমার মেয়ের হত্যাকারীদের এই রায় দ্রুত কার্যকর দেখতে চাই।’

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও স্ত্রীর সম্পত্তি ক্রোক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার ও পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি (অব.) খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রী শারমিন আক্তার খানের নামে থাকা স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।
সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও স্ত্রীর সম্পত্তি ক্রোক
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরকে হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে (৩৫) হত্যার দায়ে জিতেশ চন্দ্র গোপ নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও মরদেহ গুমের চেষ্টার অপরাধে তাকে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল
আইন পেশায় যুক্ত কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তিনি যত প্রভাবশালীই হোন না কেন, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুস কাজল।
অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল
‘৩৫ বছর বয়সের পর আর কেউ আইনজীবী হতে পারবে না’
মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিস ও ইউনাইটেড ন্যাশনস ডেভলপমেন্ট’র ইন্টার্নশিপ প্রোগ্রামের কনভোকেশন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘৩৫ বছর বয়সের পর আর কেউ আইনজীবী হতে পারবে না’
আরও পড়ুন
আদালত প্রাঙ্গণে স্লোগান দিয়ে ‘খেসারত’ দিলেন আইভীর আইনজীবীসহ ৩ জন
প্রশিক্ষণ নিতে জাপানে যাচ্ছেন দেশের ১৭ বিচারক ও ৬ আইনজীবী
প্রবীণ কর আইনজীবী গোলাম মাইন উদ্-দীন মারা গেছেন
তদন্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্পের ঘনিষ্ঠ আইনজীবী, থাকছেন চাকরিতে