ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

কনসার্টের টিকেট বিক্রির নামে ‘প্রতারণা’, ফেইসবুক গ্রুপ অ্যাডমিন গ্রেপ্তার

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৪:২৯ পিএম
গ্রেপ্তারকৃত বখতিয়ার আবিদ খান। ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিখ্যাত সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্টের টিকেট বিক্রির কথা বলে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে একটি ফেইসবুক গ্রুপের অ্যাডমিনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেপ্তার ২১ বছর বয়সি বখতিয়ার আবিদ খান ‘বাংলাদেশ কনসার্ট অ্যান্ড ইভেন্ট কানেক্টস (বিসিইসি)’ নামের একটি ফেইসবুক গ্রুপের অ্যাডমিন।

শনিবার (১৮ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পূর্বাচলের ৩০০ ফিট এলাকার ক্রিকেটার্স একাডেমিতে আগামী ২৪ জুলাই আতিফ আসলামের কনসার্ট আয়োজন করছে ‘ইভেন্ট সাজাই’ ও ‘মেইন স্টেজ ইনক’। কনসার্টের টিকেট বিক্রির জন্য আয়োজকদের সঙ্গে ‘গেট মাই টিকিট ডট লাইভ’-এর চুক্তি রয়েছে এবং গত ৮ জুলাই থেকে ‘মেইন স্টেজ ইনক’র ফেইসবুক পেজে টিকেট বিক্রির প্রচার শুরু হয়েছে।

এর মধ্যে আয়োজকরা দেখতে পান, ‘বাংলাদেশ কনসার্ট অ্যান্ড ইভেন্ট কানেক্টস (বিসিইসি)’ নামে একটি ফেইসবুক গ্রুপে বিভিন্ন আইডি থেকে আগে বাতিল হওয়া একটি কনসার্টের টিকেটের ছবি ব্যবহার করে আসন্ন কনসার্টের টিকেট বিক্রির বিজ্ঞাপন দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

অভিযোগ অনুযায়ী, আয়োজকরা গ্রুপটির অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি পোস্ট সরিয়ে নেওয়ার বদলে এক লাখ টাকা দাবি করেন বলে। টাকা না দিলে তিনি এ ধরনের পোস্ট অনুমোদন দেবেন এবং আয়োজকদের ব্যবসায়িক ক্ষতি ও সুনাম নষ্টের হুমকি দেন।

এ বিষয়ে কনসার্টের আয়োজক নিশা মাহবুবা সালাম রাজধানীর পল্টন থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন।

মামলার তদন্তভার পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ জুলাই বিকালে মালিবাগের চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে বখতিয়ার আবিদ খানকে গ্রেপ্তার করে সিআইডি। এ সময় তার কাছ থেকে একটি আইফোন ১১ জব্দ করা হয়।

সিআইডি বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি নিজেকে ‘বাংলাদেশ কনসার্ট অ্যান্ড ইভেন্ট কানেক্টস (বিসিইসি)’ ফেইসবুক গ্রুপের অ্যাডমিন হিসেবে পরিচয় দিয়েছেন। ‘এ কে আবিদ খান’ নামে একটি ফেইসবুক আইডি ব্যবহার করেন বলেও জানিয়েছেন।

গ্রেপ্তারের পরআবিদকে আদালতে পাঠানো হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “মামলার তদন্ত চলছে।”

আতিফ আসলামের কনসার্টটি গত বছরের ১৩ ডিসেম্বর হওয়ার কথা ছিল। আয়োজক কর্তৃপক্ষ তখন বলেছিল, তারা সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করলেও শেষ মুহূর্তে ‘নিরাপত্তাজনিত কারণে’ এ অনুষ্ঠান আয়োজনের অনুমতি মেলেনি । এ কনসার্ট ‘উপযুক্ত সময়ে’ আয়োজন করা হবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও স্ত্রীর সম্পত্তি ক্রোক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার ও পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি (অব.) খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রী শারমিন আক্তার খানের নামে থাকা স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।
সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও স্ত্রীর সম্পত্তি ক্রোক
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরকে হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে (৩৫) হত্যার দায়ে জিতেশ চন্দ্র গোপ নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও মরদেহ গুমের চেষ্টার অপরাধে তাকে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল
আইন পেশায় যুক্ত কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তিনি যত প্রভাবশালীই হোন না কেন, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুস কাজল।
অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল
‘৩৫ বছর বয়সের পর আর কেউ আইনজীবী হতে পারবে না’
মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিস ও ইউনাইটেড ন্যাশনস ডেভলপমেন্ট’র ইন্টার্নশিপ প্রোগ্রামের কনভোকেশন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘৩৫ বছর বয়সের পর আর কেউ আইনজীবী হতে পারবে না’
আরও পড়ুন
অনলাইনে আয়ের ফাঁদে ৩৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
মেয়ের সঙ্গে দেখা করে ঘরে ফেরা হলো না সিআইডি কর্মকর্তার
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, হাসপাতালে এএসআইয়ের মৃত্যু
কানাডায় চাকরির স্বপ্ন দেখিয়ে ২০ লাখ টাকা আত্মসাৎ