ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

কুমিল্লায় মাটি খুঁড়তে গিয়ে মিলল অবিস্ফোরিত মর্টার শেল

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পিএম
ছবি: আরটিভি

কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা দক্ষিণপাড়া মিয়াজী বাড়িতে নতুন ভবন নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে একটি অবিস্ফোরিত মর্টার শেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন। এর আগে সকালে মর্টার শেলটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশে ভিটি জমিতে নতুন পাকা বাড়ি নির্মাণের লক্ষ্যে মাটি কাটার কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় মাটির গর্ত খুঁড়তে গিয়ে শ্রমিকদের কোদালের আঘাতে শক্ত ধাতব একটি বস্তু বেরিয়ে আসে। পরে সেটি মর্টার শেলের মতো দেখতে মনে হলে শ্রমিকরা বিষয়টি জমির মালিক মাস্টার সৈয়দ আহামদকে জানান। পরে তিনি বিষয়টি চৌদ্দগ্রাম থানা পুলিশকে অবহিত করেন। উদ্ধার হওয়া বস্তুটি কত বছরের পুরোনো, কীভাবে সেখানে এসেছে কিংবা এটি কোন ধরনের বিস্ফোরক তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বলেন, খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি ঘিরে নিরাপত্তাবেষ্টনী তৈরি করে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে রাখা হয়েছে। উদ্ধার হওয়া বস্তুটি পরীক্ষা ও নিরাপদে নিষ্ক্রিয় করার জন্য পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ (বোম ডিসপোজাল) টিমকে জানানো হয়েছে। বিশেষজ্ঞ দল পৌঁছে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বিধি অনুযায়ী বস্তুটি নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পোশাক কেনার কথা বলে নববধূকে নির্জনে নিয়ে যান ননদের স্বামী ও চাচা শ্বশুর, অতঃপর...
বরিশালের বাকেরগঞ্জে বিয়ের মাত্র ১৬-১৭ দিনের মাথায় এক নববধূকে ধর্ষণের অভিযোগে তার সৎ ননদের স্বামী ও চাচা শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পোশাক কেনার কথা বলে নববধূকে নির্জনে নিয়ে যান ননদের স্বামী ও চাচা শ্বশুর, অতঃপর...
মৌমাছির চাকে বাজপাখির হানা, প্রাণ গেল বৃদ্ধের
কুড়িগ্রামের রৌমারীতে মৌমাছির আক্রমণে খলিলউল্লাহ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মর্জিনা খাতুন (৬০) নামে আরেক বৃদ্ধা নারী।
মৌমাছির চাকে বাজপাখির হানা, প্রাণ গেল বৃদ্ধের
গাজীপুর ও সাভারে ২৭৭ কারখানায় ছুটি
পোশাক শ্রমিকদের আন্দোলনের মুখে ‘সাভার-আশুলিয়া ও গাজীপুর’ এলাকায় অন্তত ২৭৭টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার (১ নভেম্বর) দিনভর ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
গাজীপুর ও সাভারে ২৭৭ কারখানায় ছুটি
হাত-পা বেঁধে শিক্ষকের বাড়িতে ডাকাতি, কোটি টাকা লুটের দাবি 
নড়াইল শহরের ভাদুলীডাঙ্গা এলাকায় সমর কুমার বিশ্বাস নামে এক সাবেক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। 
হাত-পা বেঁধে শিক্ষকের বাড়িতে ডাকাতি, কোটি টাকা লুটের দাবি 
জামালপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু
জামালপুরের বকশীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় আপন মিয়া (১৮) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
জামালপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু
আরও পড়ুন
পদ হারালেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির ও নায়েবে আমির
প্রবেশপথে ময়লা-আবর্জনা, নাক চেপে স্কুলে ঢুকতে হয় শিক্ষার্থীদের
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য ধরা
কুবিতে অনুষ্ঠিত হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড