ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আদালতের নির্দেশে ‘ঘরে ফিরল’ হাতি

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ১১:৪১ পিএম
ছবি: আরটিভি

ফরিদপুরের সদরপুর উপজেলায় হাতি নিয়ে চাঁদা তোলার সময় ঘটে যাওয়া ইজিবাইক দুর্ঘটনায় ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় জব্দ হওয়া হাতিটি অবশেষে আদালতের নির্দেশে মালিকের কাছে ফিরছে।

দুর্ঘটনার পর স্থানীয় জনতার হাতে আটক হওয়ার পর গত এক সপ্তাহ ধরে হাতিটি সদরপুর থানা হেফাজতে ছিল।

মঙ্গলবার (৪ আগস্ট) আদালত এক আদেশে হাতিটিকে তার প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের জন্য সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। তবে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত হাতিটি থানার হেফাজতেই ছিল।

জানা গেছে, হাতিটির প্রকৃত মালিক নওগাঁ জেলার বাসিন্দা দুলাল দেওয়ান। তিনি বিভিন্ন স্থানে প্রদর্শনের জন্য একটি সার্কাস দলের কাছে হাতিটি ভাড়ায় দিয়েছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা হাতি ও মাহুতকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করলে পুলিশ উভয়কে নিজেদের হেফাজতে নেয়।

থানা সূত্রে জানা গেছে, গত সাতদিন ধরে হাতিটির পরিচর্যা ও নিরাপত্তার দায়িত্ব পালন করছেন মালিকের পাঠানো মাহুত নাজমুল সরদার। তিনি নিয়মিত হাতিটিকে গোসল করানো, খাওয়ানো, হাঁটানো এবং সার্বক্ষণিক দেখভালের কাজ করে আসছেন।

আরও পড়ুন

এদিকে থানা প্রাঙ্গণে একটি পূর্ণবয়স্ক হাতির খাদ্যের ব্যবস্থা করতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয়েছে পুলিশকে। প্রতিদিন কলাগাছ, ঘাস ও অন্যান্য খাদ্য সংগ্রহ করতে হয়েছে পুলিশ সদস্য ও মাহুতকে। থানায় হাতির জন্য স্থায়ী খাদ্য সংরক্ষণের ব্যবস্থা না থাকায় পরিচর্যায় অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। এ সময় থানায় রাখা হাতিটিকে দেখতে প্রতিদিনই উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা যায়।

উল্লেখ্য, গত ২৮ জুলাই দুপুরে সদরপুর উপজেলার আটরশি এলাকায় হাতি নিয়ে সড়কে চাঁদা তোলার সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মায়ের সঙ্গে থাকা ১০ মাস বয়সী আরিশা জান্নাত গুরুতর আহত হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর ক্ষুব্ধ জনতা মাহুতকে পিটুনি দিয়ে হাতিটিকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মাহুতকে গ্রেপ্তার এবং হাতিটিকে জব্দ করে সদরপুর থানায় নিয়ে যায়। পরদিন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাদারের চর গ্রামের বাসিন্দা ও হাতির মাহুত বকুল মিয়াকে (২৪) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে (৩৫) হত্যার দায়ে জিতেশ চন্দ্র গোপ নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও মরদেহ গুমের চেষ্টার অপরাধে তাকে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল
আইন পেশায় যুক্ত কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তিনি যত প্রভাবশালীই হোন না কেন, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুস কাজল।
অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল
‘৩৫ বছর বয়সের পর আর কেউ আইনজীবী হতে পারবে না’
মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিস ও ইউনাইটেড ন্যাশনস ডেভলপমেন্ট’র ইন্টার্নশিপ প্রোগ্রামের কনভোকেশন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘৩৫ বছর বয়সের পর আর কেউ আইনজীবী হতে পারবে না’
সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিন দিন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে। 
সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে
সাবেক দুই সেনা কর্মকর্তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
ঢাকার পল্লবী থানায় সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ বড়ুয়া ও লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সাবেক দুই সেনা কর্মকর্তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
আরও পড়ুন
মহিলা সমিতির টাকা ভাগাভাগি নিয়ে কর্মকর্তা-কর্মচারীর হাতাহাতি
৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে বন দখলও বন্ধ হবে: বনমন্ত্রী
কসবায় অতিদরিদ্রদের বরাদ্দের মাল ভাগাভাগি নিয়ে দুই পক্ষের হাতাহাতি