ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০১:৫৬ পিএম
শান্তা ফারজানা। ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ এলাকায় সরকারবিরোধী উসকানিমূলক স্লোগান, অপপ্রচার এবং জুলাই-আগস্ট গণআন্দোলনের শহীদ ও সংগ্রামীদের নিয়ে কটূক্তির অভিযোগে ‘নতুন ধারা বাংলাদেশ’এর চেয়ারম্যান শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (৫ আগস্ট) শাহবাগ থানায় বাবুল সরদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, শান্তা ফারজানাসহ ৬ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। মামলায় তাদের বিরুদ্ধে সরকারবিরোধী ষড়যন্ত্র, উসকানিমূলক কর্মসূচি, হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, গত ৩ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘নতুন ধারা বাংলাদেশ’এর উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নেতাকর্মীরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার পাশাপাশি রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

মামলায় আরও বলা হয়, সমাবেশ চলাকালে বাদী, এসটিএফের সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস এবং জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা প্রতিবাদ জানালে শান্তা ফারজানার নেতৃত্বে আসামিরা দেশীয় অস্ত্র, বাঁশের লাঠি, এসএস পাইপ, হকিস্টিক ও চেয়ার নিয়ে হামলা চালান।

এতে জুলাই আন্দোলনের কর্মী মহসিন, আশরাফুল ও তাওহিদ গুরুতর আহত হন বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া আল নূর মোহাম্মদ আয়াসকে হত্যার উদ্দেশ্যে মাথা, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মামলায় আরও অভিযোগ করা হয়, ‘নতুন ধারা বাংলাদেশ’-এর নেতারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টেলিগ্রামের মাধ্যমে সরকারবিরোধী প্রচারণা এবং জুলাই আন্দোলন ও এর শহীদদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগও আনা হয়েছে।

মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন, শান্তা ফারজানা (৩৬), মোমেন মেহেদী (৪০), নূরজাহান নূরী (৪০), হরি সরকার (৩৬), মনিরুজ্জামান (৪৭) ও আফতাব মন্ডল (৪০)। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

বাদী বাবুল সরদার জানান, আহতদের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় তাৎক্ষণিকভাবে থানায় অভিযোগ দায়ের করা সম্ভব হয়নি। পরে শাহবাগ থানায় লিখিত এজাহার জমা দেওয়া হয়।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে (৩৫) হত্যার দায়ে জিতেশ চন্দ্র গোপ নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও মরদেহ গুমের চেষ্টার অপরাধে তাকে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল
আইন পেশায় যুক্ত কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তিনি যত প্রভাবশালীই হোন না কেন, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুস কাজল।
অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল
‘৩৫ বছর বয়সের পর আর কেউ আইনজীবী হতে পারবে না’
মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিস ও ইউনাইটেড ন্যাশনস ডেভলপমেন্ট’র ইন্টার্নশিপ প্রোগ্রামের কনভোকেশন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘৩৫ বছর বয়সের পর আর কেউ আইনজীবী হতে পারবে না’
সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিন দিন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে। 
সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে
সাবেক দুই সেনা কর্মকর্তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
ঢাকার পল্লবী থানায় সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ বড়ুয়া ও লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সাবেক দুই সেনা কর্মকর্তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
আরও পড়ুন
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
সুনামগঞ্জের সুধাংশু বিশ্বাস হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
ফের নামঞ্জুর হলো এমপি গাজী নজরুলের জামিন
এক হত্যাকাণ্ড, দুই মামলা; দ্বৈত বিচার নিয়ে তুমুল বিতর্ক