ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আদালত প্রাঙ্গণে বিচারক-গাড়িচালকের আলোচিত ঘটনা, তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০১:৫৩ এএম
বিচারক সোহেল রানা ও ট্রাইব্যুনালের গাড়িচালক মো. আলী হোসেন বাচ্চু। ছবি: সংগৃহীত

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সোহেল রানা ও ট্রাইব্যুনালের গাড়িচালক মো. আলী হোসেন বাচ্চুর মধ্যকার আলোচিত অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

এ ঘটনায় ঢাকার জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলামকে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার শাখা থেকে এ বিষয়ে চিঠি পাঠানো হয়।

হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আল-ইমরান খান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বিচারক ও গাড়িচালকের মধ্যকার ঘটনাটি বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ ও প্রচারের পর বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আসে।

বিচার বিভাগের মর্যাদা ও জনআস্থা অক্ষুণ্ন রাখতে ঘটনার সত্যতা, কারণ ও সার্বিক পরিস্থিতি অনুসন্ধান করা প্রয়োজন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

আদেশ অনুযায়ী, অনুসন্ধানকারী কর্মকর্তা সংশ্লিষ্ট বিচারক, গাড়িচালকসহ প্রাসঙ্গিক ব্যক্তিদের বক্তব্য নিতে পারবেন। একই সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র, তথ্য-উপাত্ত, প্রতিবেদন ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য পর্যালোচনার ক্ষমতাও তাকে দেওয়া হয়েছে।চিঠি পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন সুপ্রিম কোর্টে দাখিল করতে বলা হয়েছে।

এর আগে ঘটনার বিষয়ে গাড়িচালক মো. আলী হোসেন বাচ্চু অভিযোগ করেন, গত ২৩ আগস্ট সকালে বিচারকের খাসকামরায় ডেকে নিয়ে তাঁকে মারধর করা হয়। তার দাবি, গাড়ির লগবইয়ে সময় উল্লেখ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বিচারক তাঁর চোখে ঘুষি ও কানের ওপর থাপ্পড় মারেন। পরে তিনি চিকিৎসা নেন এবং চোখে ব্যান্ডেজ করতে হয়।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের কর্মকর্তা ইশতিয়াক হোসেন জনি। তার দাবি, গাড়ি পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে বাচ্চুকে খাসকামরায় ডাকা হয়েছিল। একপর্যায়ে বিচারক তাঁকে ধমক দিয়ে বের করে দেন। তবে মারধরের কোনো ঘটনা ঘটেনি।

সুপ্রিম কোর্টের নির্দেশনায় বলা হয়েছে, অনুসন্ধানের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও প্রেক্ষাপট, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা এবং এ ঘটনায় কোনো আইন বা বিধি-বিধান লঙ্ঘিত হয়েছে কি না, তা খতিয়ে দেখে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে হবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জয়নালের নামে ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন গৃহবধূ
ফরিদপুরের সদরপুরে এক ব্যক্তিকে ফাঁসাতে ধর্ষণচেষ্টার অভিযোগে মিথ্যা মামলা করার দায়ে এক গৃহবধূ ও তার স্বামীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 
জয়নালের নামে ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন গৃহবধূ
‘কাঁদলে লাশ গায়েব করে দেবো’ ইমনের মায়ের বর্ণনা
‘লাশ পেয়েছেন, কাঁদতে পারবেন না। কাঁদলে লাশ গায়েব করে দেবো।’জুলাই আন্দোলনে নিহত ১৪ বছরের ইমনের মরদেহ পাওয়ার পর আওয়ামী লীগের এক নেতা তাকে এমন হুমকি দিয়েছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন শহীদ ইমনের মা।
‘কাঁদলে লাশ গায়েব করে দেবো’ ইমনের মায়ের বর্ণনা
ময়মনসিংহে চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলায় তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন
জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে ময়মনসিংহের নান্দাইলে চাঞ্চল্যকর কৃষক শফিকুল ইসলাম সবি হত্যা মামলায় তিন ভাইয়ের মৃত্যুদণ্ড এবং ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
ময়মনসিংহে চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলায় তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন
এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলায় সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। 
এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে দায় এড়াতে পারবেন না স্বামী: হাইকোর্ট
স্ত্রীকে দেনমোহর পাওয়ার জন্য তালাক বা স্বামীর মৃত্যুর আগপর্যন্ত অপেক্ষা করতে হবে না বলে এক রায়ে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।
দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে দায় এড়াতে পারবেন না স্বামী: হাইকোর্ট
আরও পড়ুন
জলবায়ু-অভিবাসন-অস্ত্র আইন নিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে নতুন অধিবেশন
ফাঁসির বদলে ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ডের আবেদন, যা বলল আদালত
শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ নিয়ে সুপ্রিম কোর্টের আদেশ
৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ