ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

অপ্রতীম হত্যা মামলায় চার্জশিট দাখিল, চার আসামির মধ্যে দুইজন কিশোর

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ এএম
ছবি : সংগৃহীত

কুমিল্লায় স্কুলছাত্র ইশিয়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম (১৩) হত্যা হত্যাকাণ্ডে আদালতে মামলায় চার্জশিট দাখিল করেছে পুলিশ। এ ঘটনায় দুই কিশোরসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান। তিনি বলেন, ২০ অক্টোবর দুই কিশোরসহ চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। মামলার তদন্তে চারজনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

চার্জশিটে উল্লেখ করা হয়, মোবাইল ফোন ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় অপ্রতীমকে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয় বলে উল্লেখ করা হয়েছে। অভিযোগপত্রে সাইফুল ইসলাম ওরফে তুহিন (১৯), মো. সিয়াম (১৯) এবং ১৫ ও ১৬ বছর বয়সী দুই কিশোরকে আসামি করা হয়েছে। চারজন পরিকল্পনা করেছিল। তাদের মধ্যে সিয়াম ছাড়া বাকি তিনজন হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করে।

পুলিশের তদন্তে বলা হয়েছে, গত ১৮ সেপ্টেম্বর বিকালে অপ্রতীমকে সঙ্গে নিয়ে লালমাই পাহাড়সংলগ্ন সানন্দা এলাকার পাহাড়ঘেরা নির্জন বনে যায় তুহিন। সেখানে অপ্রতীমের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সে বাধা দেয়। এ নিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে তুহিন প্রথমে এবং পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। এতে অপ্রতীমের মৃত্যু হয় বলে তদন্তে উঠে এসেছে।

তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, অপ্রতীমের মরদেহ উদ্ধারের পর আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তার সঙ্গে থাকা তুহিনকে শনাক্ত করা হয়। পরে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে ফাহাদ ও কামরুলকে আটক করা হয়। তুহিনের বাসায় অভিযান চালিয়ে অপ্রতীমের ব্যবহৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অপ্রতীমের মৃত্যু নিশ্চিত হওয়ার পর তার মোবাইল ফোন নিয়ে তুহিন এবং ১৫ ও ১৬ বছর বয়সী ওই দুই কিশোর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় সিয়াম নামে আরও একজনকে আটক করা হয়েছিল। তার সম্পৃক্ততার বিষয়ে প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাই-বাছাইয়ের কথা তদন্তের বিবরণে উল্লেখ করা হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৫০ টাকা দিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা করেছিলেন মাদরাসাশিক্ষক
মাদরাসায় পড়তে গিয়ে শিক্ষকের কাছে ধর্ষণের শিকার হয় ১১ বছরের এক শিশু। দিনের পর দিন নির্যাতনের একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে সে। পরে জন্ম দেয় একটি কন্যাসন্তান। ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয়, শিশুটির জৈবিক পিতা সেই মাদরাসাশিক্ষকই। চাঞ্চল্যকর এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ মাহমুদীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
৫০ টাকা দিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা করেছিলেন মাদরাসাশিক্ষক
শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিচার শুরুর আবেদন
২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানিয়েছে প্রসিকিউশন।
শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিচার শুরুর আবেদন
কলেজ শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণ, যুবকের যাবজ্জীবন
শরীয়তপুরে এক কলেজ শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের দায়ে সিয়াম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন।
কলেজ শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণ, যুবকের যাবজ্জীবন
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের আমলে গুম হওয়া ২৮০ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর
চব্বিশের জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত্য আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হয়ে এখনও সন্ধান না মেলা ২৮০ জনের মামলার তদন্ত কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রোববার (১১ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে মানবাধিকার সংগঠন মায়ের ডাকের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলিসহ গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা বিচারের অগ্রগতি জানতে সাক্ষাৎ করতে এলে তাদের এ কথা জানান তিনি। এ সময় নিখোঁজদের স্বজনদের ন্যায়বিচারের আশ্বাস দিয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, গুম কমিশনের রিপোর্টের অন্তর্ভুক্ত ২৮০ জন ব্যক্তি—যাদের ভাগ্যে কী ঘটেছে তা এখনও আমরা ট্রেস আউট করতে পারিনি। তাদের সবার ঘটনাই আমরা একটি সমন্বিত (কনসলিডেটেড) আকারে এনেছি।  ‘তদন্ত কর্মকর্তা সালাহউদ্দিনের নেতৃত্বে এই তদন্ত কার্যক্রম চলছে এবং প্রসিকিউশন থেকে তাদের প্রয়োজনীয় পরামর্শ ও সর্বাত্মক সহযোগিতা দেওয়া হচ্ছে। দ্রুতই তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাই শেষে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হবে।’ বিগত সরকারের আমলের গুমের ধরন তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার আমলে মূলত দুটি কৌশলে এই অপরাধগুলো করা হতো। একটি ছিল বিরোধী মত, বিশেষ করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের পুলিশ দিয়ে তুলে নিয়ে কিছুদিন বা দীর্ঘদিন অবৈধভাবে আটকে রেখে নির্যাতন করা এবং পরে মিথ্যা মামলা দিয়ে আদালতে চালান দেওয়া।  ‘দ্বিতীয় কৌশলটি ছিল আরও ভয়াবহ—নির্বাচন বা কোনো রাজনৈতিক উপলক্ষ এলেই রাষ্ট্রীয় মদদে নেতাকর্মীদের তুলে নিয়ে ‘ক্রসফায়ার’-এর নামে হত্যা করা হতো কিংবা চিরতরে গুম করে ফেলা হতো।’ তিনি আরও বলেন, আইন অনুযায়ী, যেসব ভুক্তভোগী এখনও নিরুদ্দেশ রয়েছেন, তাদের ঘটনা ‘চলমান গুম’ হিসেবে গণ্য হবে। আর যেসব গুম ওয়াইডস্প্রেড (ব্যাপক) বা সিস্টেমেটিক (পরিকল্পিত ও কাঠামোগত) হয়েছে, সেগুলোর বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বাকিগুলোর বিচার হবে স্থানীয় দায়রা আদালতে। আরটিভি/এসআর
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের আমলে গুম হওয়া ২৮০ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগম হত্যা মামলায় একমাত্র আসামি মো. মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড (ফাঁসির রায়) দিয়েছেন আদালত।
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড
আরও পড়ুন
‘আমিও তো সন্তানহারা, স্ত্রীকে কীভাবে সান্ত্বনা দেব’
অপ্রতীম হত্যার বিচার ও ৪ দফা বাস্তবায়নে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ
‘অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দিতে চাই’
অপ্রতীমের প্রথম জানাজা সম্পন্ন