ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

অপ্রতীম হত্যার বিচার ও ৪ দফা বাস্তবায়নে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

কুবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পিএম
ছবি : আরটিভি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশরাত শাহরিয়ার অপ্রতিমের হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচার ও শিক্ষার্থীদের দেওয়া ৪ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

এ সময় শিক্ষার্থীরা ‘জাস্টিস, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’, ‘অপ্রতিমকে মারল কেন, প্রশাসন জবাব দে’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’ এবং ‘দড়ি লাগলে দড়ি নে, খুনিরে ফাঁসি দে’সহ বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা অপ্রতিম হত্যার সুষ্ঠু বিচার, গতকাল কোটবাড়ি বিশ্বরোডে শিক্ষার্থীদের উত্থাপিত চার দফা দাবি বাস্তবায়ন এবং হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে বের করার দাবি জানান। একই সঙ্গে তারা পুলিশের তদন্তে গাফিলতির অভিযোগ তুলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের আহ্বান জানান।

বাংলা বিভাগের শিক্ষার্থী ফারাহ খানম বলেন, 'শুরু থেকেই পুলিশ গাফিলতি করে আসছে৷ অপ্রতিমের মরদেহ উদ্ধার থেকে শুরু করে তদন্ত পর্যন্ত সবকিছুতে শিক্ষার্থীরা কাজ করছে। পুলিশ গতকাল দায়সারাভাবে একটা প্রেস ব্রিফিং করেছে। প্রেস ব্রিফিংয়ে তাদের দেওয়া তথ্যে অনেক অসংগতি রয়েছে। তারা একবার আনাসকে আটক করেছে আরেকবার বলে আটক করেনি। এসব দ্বিচারিতা পরিহার করে সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। এবং আমাদের পূর্বে ঘেষিত চার দফা দাবি বাস্তবায়ন করতে হবে।'

উল্লেখ্য, গতকাল দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে চার দফা দাবি উত্থাপন করেন শিক্ষার্থীরা। তাদের দেওয়া দাবিগুলো হচ্ছে-অপ্রতিম হত্যার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার করে ৬০ দিনের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করে ফাঁসি কার্যকর করা। কুমিল্লার পুলিশ সুপার, আদর্শ সদর ও সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) দায় স্বীকার করে প্রত্যাহার করা। কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকার জন্য স্থায়ী পুলিশ ফাঁড়ি প্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় দৃশ্যমান পদক্ষেপ নেওয়া। নিখোঁজ ব্যক্তিদের নিরাপত্তার জন্য তাৎক্ষণিক রেসপন্স ইউনিট গঠন করা।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় অংশ নিতে প্রস্তুত রুয়েট
গাজীপুরের অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৬ এ অংশ নিতে যাচ্ছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।
আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় অংশ নিতে প্রস্তুত রুয়েট
চবি শিক্ষার্থীদের জন্য ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স দিল চাকসু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা সহজ ও দ্রুততর করতে ৫০ লাখ টাকা মূল্যের একটি অ্যাম্বুলেন্স বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
চবি শিক্ষার্থীদের জন্য ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স দিল চাকসু
কলেজের ক্লাসরুমকে ‘বেডরুম’ বানিয়ে ঘুমান এই অধ্যক্ষ
সিরাজগঞ্জের কামারখন্দে সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজের একটি শ্রেণিকক্ষকে বেডরুমে পরিণত করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে।
কলেজের ক্লাসরুমকে ‘বেডরুম’ বানিয়ে ঘুমান এই অধ্যক্ষ
৩০ ঘন্টা অবরুদ্ধ থাকার পর ক্যাম্পাস ছাড়লেন চুয়েট উপাচার্য
চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রায় ৩০ ঘন্টা অবরুদ্ধ থাকার পর ক্যাম্পাস ত্যাগ করলেন চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল ইসলাম।
৩০ ঘন্টা অবরুদ্ধ থাকার পর ক্যাম্পাস ছাড়লেন চুয়েট উপাচার্য
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন
‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের নৃশংস হত্যার প্রতিবাদ ও বিচার ত্বরান্বিত করার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। 
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন
আরও পড়ুন
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
কুবির ‘চিঠি উৎসবে’ অপ্রতিমের হত্যাকারীদের ফাঁসির দাবি
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী