ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

অপ্রতীমের প্রথম জানাজা সম্পন্ন

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ এএম
অপ্রতীমের প্রথম জানাজা সম্পন্ন। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে নিহত কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। অনুবাদসার্ভিস পান

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের মাঠে অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১১টায় কুমিল্লার গন্ধমতি ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় কিশোর অপ্রতিম।

নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ প্রশাসন বিভিন্ন স্থানে তার সন্ধানে খোঁজাখুঁজি করেন। প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধার কুমিল্লা সদর হাসপাতে নিয়ে যাওয়া হয়। সেখানে ময়নাতদন্ত শেষে রাত সাড়ে আটটার দিকে নিজ বাসাস নিয়ে আসা হয়।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আগুন আতঙ্কে হাসপাতাল থেকে বেরিয়ে পড়লেন শতশত রোগী
আগুন আতঙ্কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল থেকে বেড়িয়ে পড়লো শতশত রোগী। দৌড়ে নামতে গিয়ে আহত হয় বেশ কয়েকজন।  শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টায় এ ঘটনা ঘটে।  জানা গেছে, হাসপাতালের অক্সিজেন প্লান্টে অতিরিক্ত চাপ সৃষ্টি হলে স্বয়ংক্রিয় ভাবে দ্বিতীয় তলার হাম ওয়ার্ডের সামনের একটি পয়েন্ট দিয়ে উচ্চ শব্দে অক্সিজেন নির্গত হওয়ার সময় হাসপাতালে আগুন লাগার গুজব ছড়িয়ে পড়ে। এতে হাসপাতালে ভর্তি রোগীরা হুড়াহুড়ি করে নেমে হাসপাতালের বাইরের রাস্তায় চলে আসে। অক্সিজেন প্লান্টের বিআইই ট্যাংক অপারেটর রিপন চৌধুরী জানান, ট্যাংকের ভেতরে অক্সিজেনের চাপ বেশি হলে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সেফটি রিলিজ ভালভ দিয়ে অতিরিক্ত চাপ বের হয়ে যায়। এ সময় শব্দ হতে পারে। অক্সিজেন স্বাভাবিক চাপে এলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। এটি অক্সিজেন প্লান্ট চালুর পর থেকেই হয়ে আসছে এবং এতে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালি জানান, বিকট শব্দ শোনার পর গুজবের কারণে রোগী ও স্বজনেরা আতঙ্কিত হয়ে ওয়ার্ড থেকে নিচে নেমে আসেন। হাসপাতালে আগুন লাগার কোনও ঘটনা ঘটেনি। এ ঘটনায় কেউ আহতও হননি। বর্তমানে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে। রোগীরাও নিজ নিজ ওয়ার্ডে ফিরে গেছেন। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফারুক আহমদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ইউনিট হাসপাতালে পাঠানো হয়। সেখানে আগুন লাগার কোনও ঘটনা পাওয়া যায়নি। অক্সিজেন প্লান্টও অস্বাভাবিক ছিল। গুজব থেকেই রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতাল কর্তৃপক্ষ রোগী ও স্বজনদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার এবং কোনও গুজবে কান না দিয়ে কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। আরটিভি/এসএস
আগুন আতঙ্কে হাসপাতাল থেকে বেরিয়ে পড়লেন শতশত রোগী
ট্রাক-সিএনজি সংঘর্ষে সওজ প্রকৌশলীর মৃত্যু
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ সদর উপজেলার হাপানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ট্রাক-সিএনজি সংঘর্ষে সওজ প্রকৌশলীর মৃত্যু
প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের মান্দা উপজেলা শাখা কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
সীমান্তের শূন্যরেখায় পড়ে থাকা শিশুর পরিচয় মিলেছে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের শূন্যরেখায় পড়ে থাকা অজ্ঞাত শিশুর পরিচয় মিলেছে। তার নাম মো. শাকিল (১৪)। সে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের আবুল বাসার ওরফে মালু মিয়ার ছেলে।
সীমান্তের শূন্যরেখায় পড়ে থাকা শিশুর পরিচয় মিলেছে
বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
পটুয়াখালীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। 
বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
আরও পড়ুন
অপ্রতীমের জানাজা আগামীকাল সকাল ১০টায়
অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে রোববার ক্লাস-পরীক্ষা স্থগিত
অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম
কিশোর অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩