ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

বিএনপি নেতা পিন্টুর মৃত্যু: ৩ কারা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে পিবিআই

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পিএম
ছবি : সংগৃহীত

বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর কারাগারে মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার তদন্তে তিন কারা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাদের মধ্যে দুজন মামলার আসামি ও একজন সাক্ষী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে পিবিআইয়ের রাজশাহী কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া কর্মকর্তারা হলেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারের তৎকালীন উপকারা মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) বজলুর রশীদ, সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম এবং মামলার সাক্ষী কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন।

জানা গেছে, ২০১৫ সালের ৩ মে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় মারা যান বিএনপির সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টু। তিনি পিলখানায় বিডিআর বিদ্রোহ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন।

তার মৃত্যুর প্রায় ১০ বছর পর ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে হত্যা মামলা করেন পিন্টুর ছোট ভাই নাসিম উদ্দিন রিন্টু। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৭ জনকে আসামি করা হয়। শুনানি শেষে আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের দায়িত্ব দেয় পিবিআইকে।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ ফজলুল করিম সেলিম, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, হাজি সেলিম, ইরফান সেলিম, তৎকালীন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, রাজশাহীর তৎকালীন ডিআইজি প্রিজন বজলুর রশীদ, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান ও জেলার শাহাদাত হোসেন খান।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডের মামলায় নাসির উদ্দিন পিন্টুকে আসামি করা হয়। ওই বছরের ৩ জুন তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বাদীর দাবি, অভিযোগ প্রমাণিত না হওয়া সত্ত্বেও তাকে সাজা দেওয়া হয় এবং রিমান্ডে নির্যাতনের কারণে তিনি শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন।

এজাহার অনুযায়ী, পিন্টুর স্ত্রী নাসিমা আকতার কল্পনা সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন। পাশাপাশি ২০১৪ সালে তার চিকিৎসার জন্য উচ্চ আদালতে আবেদন করা হয়।

এর পরিপ্রেক্ষিতে আদালত নিজ খরচে পিন্টুকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ আই হসপিটালে নিয়মিত চিকিৎসার নির্দেশ দেন। তবে মামলার বাদীর অভিযোগ, আদালতের নির্দেশ অমান্য করে তাকে প্রথমে নারায়ণগঞ্জ এবং পরে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

এজাহারে আরও অভিযোগ করা হয়, আদালতের চিঠির পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ২ মে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান ডা. রইছ উদ্দিন কারাগারে গেলেও নিরাপত্তার অজুহাতে তাকে পিন্টুর চিকিৎসা করতে দেওয়া হয়নি। এর পরদিনই কারাগারে পিন্টুর মৃত্যু হয়।

বাদীর অভিযোগ, মৃত্যুর পর রাজশাহীর তৎকালীন ডিআইজি প্রিজন বজলুর রশীদ ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে প্রচার করেন।

এ বিষয়ে মামলার বাদীপক্ষের আইনজীবী আবদুল মালেক রানা বলেন, আদালত হত্যা মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে তিন কারা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের বিষয়ে তিনি কিছু জানেন না।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী ও শিশুসন্তানকে হত্যার দায়ে হারেছ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই তাকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ
আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ বার কাউন্সিলের দেওয়া গণ বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ
৫ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যে সাজা পেলেন আলমগীর
লালমনিরহাটে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে আলমগীর হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
৫ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যে সাজা পেলেন আলমগীর
‘জুলাইয়ে ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন পলক’
জুলাইয়ের ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলে দাবি করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি।
‘জুলাইয়ে ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন পলক’
মানবতাবিরোধী অপরাধ / আ.লীগের শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ৭ শীর্ষ নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
আ.লীগের শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা
আরও পড়ুন
হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু
মাগুরায় পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
জাসাস নেতার মায়ের মৃত্যুতে রিজভীর শোক