ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

জাসাস নেতার মায়ের মৃত্যুতে রিজভীর শোক

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ১০:১১ এএম
রুহুল কবির রিজভী। পুরোনো ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও সংগীতশিল্পী জামাল উদ্দিন নাসিরের মা মরিয়ম বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) এক শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘মরহুমা মরিয়ম বেগম একজন ধর্মপ্রাণ মহিলা হিসেবে নিজ এলাকার মানুষের নিকট অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন। মরহুমার এলাকাবাসী, পরিবারবর্গ ও আত্মীয়-স্বজনদের মতো আমিও তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। দোয়া করি— মহান রাব্বুল আলামিন যেন মরহুমা মরিয়ম বেগমকে বেহেশত নসিব এবং গভীর শোকে ম্রিয়মাণ পরিবারের সদস্যদের এই বিশাল শোকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’

শোকবার্তায় অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, মরিয়ম বেগম আজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডিসেম্বর মাসের কর্মসূচি ঘোষণা বিএনপির
আগামী ডিসেম্বর মাসে শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী এবং দলের শীর্ষ নেতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
ডিসেম্বর মাসের কর্মসূচি ঘোষণা বিএনপির
পরাজিত শক্তিকে আর কোনো ছাড় দেওয়া হবে না: রিজভী
রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে 'পঞ্চম বাহিনী' আখ্যায়িত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টিকারী ‘পঞ্চম বাহিনী’ ও পরাজিত শক্তিকে আর কোনো ছাড় দেওয়া হবে না। 
পরাজিত শক্তিকে আর কোনো ছাড় দেওয়া হবে না: রিজভী
‘রক্তাক্ত লাশের ওপর দিয়ে আবার ফিরতে চায় পতিত ফ্যাসিস্ট’
রক্তাক্ত লাশের ওপর দিয়ে পতিত ফ্যাসিস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
‘রক্তাক্ত লাশের ওপর দিয়ে আবার ফিরতে চায় পতিত ফ্যাসিস্ট’
রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদী বাইক মিছিল
গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে প্রতিবাদী বাইক মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (১৮ নভেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি টিএসসি, ভিসি চত্বর, মধুর ক্যান্টিন, হলপাড়া, পলাশী, নীলক্ষেত, কাটাবন ও এলিফ্যান্ট রোড হয়ে সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান। মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে সালেহ মো. আদনান বলেন, গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, বোমাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে। তিনি বলেন, যেকোনো ধরনের নৈরাজ্যকর তৎপরতা রাজপথে প্রতিহত করবে ছাত্রদল। পাশাপাশি আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় ফরিদপুরে রাজু মোল্লা হত্যাকাণ্ড এবং জুলাই অভ্যুত্থানে নিরীহ ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। মিছিলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তেজগাঁও কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বাঙলা কলেজ, ঢাকা মহানগর দক্ষিণ, উত্তর, পূর্ব ও পশ্চিমসহ বিভিন্ন কলেজ, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।   আরটিভি/এসকে
রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদী বাইক মিছিল
বসুন্ধরা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ২
বুধবার (১৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বসুন্ধরা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ২
আরও পড়ুন
ডিসেম্বর মাসের কর্মসূচি ঘোষণা বিএনপির
‘রক্তাক্ত লাশের ওপর দিয়ে আবার ফিরতে চায় পতিত ফ্যাসিস্ট’
রাবির শিক্ষা-গবেষণার উন্নয়নে সহযোগিতার আশ্বাস রুহুল কবির রিজভীর
বাংলাদেশের পররাষ্ট্রনীতি দিল্লি নয়, নির্ধারণ করবে দেশের জনগণ: রুহুল কবির রিজভী