ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়াস আলীকে গুমের মামলায় তদন্ত প্রতিবেদন ২৫ জানুয়ারি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পিএম
ইলিয়াস আলী : ছবি সংগৃহীত

বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউশন পক্ষে প্রসিকিউটর জহিরুল আমিনের সময় আবেদনের প্রেক্ষিতে আজ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দিন ধার্য করেন। এ সময় ট্রাইব্যুনালে প্রসিকিউটর মিজানুল ইসলাম, তাসমিরুল ইসলাম, শাইখ মাহদীসহ অন্যান্য প্রসিকিউটর উপস্থিত ছিলেন।

গত ২৩ আগস্ট এ মামলায় সাইফুর রহমানের জামিন নামঞ্জুর করে গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। অন্যদিকে জিয়াউল আহসান আগেই থেকেই এই মামলায় গ্রেপ্তার আছেন।

২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী থেকে গুম হন বিএনপি নেতা ইলিয়াস আলী। তিনি সিলেট বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং সিলেট-২ আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চাঁদপুরে শ্যালক হত্যার দায়ে দুলাভাইয়ের ফাঁসির আদেশ
চাঁদপুরের ফরিদগঞ্জে মামলা সংক্রান্ত বিরোধের জেরে স্ত্রীর বড় ভাই কামরুল হাসান রতনকে (৪০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার দায়ে মো. শাহাদাত হোসেন সরদারকে (৫৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
চাঁদপুরে শ্যালক হত্যার দায়ে দুলাভাইয়ের ফাঁসির আদেশ
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: আয়াসের জামিন নামঞ্জুর, ‘নারী বিবেচনায়’ রিমি মুক্ত
রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সভাপতি আল নূর মোহাম্মদ আয়াস ওরফে এ এন এম আয়াসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তবে একই মামলার আসামি মারজিয়া খন্দকার রিমির জামিন আবেদন নারী বিবেচনায় মঞ্জুর করা হয়েছে।
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: আয়াসের জামিন নামঞ্জুর, ‘নারী বিবেচনায়’ রিমি মুক্ত
কিশোরীকে বিয়ের আশ্বাস, মুয়াজ্জিনের ঘরে ‘সুপ্ত বাসনা’ মেটান নুরুজ্জামান
লালমনিরহাটে ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে মো. নুরুজ্জামান নামের এক স্কুলশিক্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
কিশোরীকে বিয়ের আশ্বাস, মুয়াজ্জিনের ঘরে ‘সুপ্ত বাসনা’ মেটান নুরুজ্জামান
জামিনে মুক্তি পেলেন সেই কলেজছাত্র সিফাত আব্দুল্লাহ
বুধবার (১৮ নভেম্বর) কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে মুক্তি পান তিনি।
জামিনে মুক্তি পেলেন সেই কলেজছাত্র সিফাত আব্দুল্লাহ
শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে এবার লিগ্যাল নোটিশ
নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে রাষ্ট্রীয় গোপনীয়তা, জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং সংবিধান প্রদত্ত অধিকার সমুন্নত রাখার স্বার্থে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন (পিআইএল) দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে এবার লিগ্যাল নোটিশ
আরও পড়ুন
১৩০ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল
হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর
বিশ্বকাপের তদন্ত প্রতিবেদন নিয়ে যা বললেন আসিফ নজরুল
বাবা গুম শুনতে শুনতে ছেলে পরীক্ষা দিতে গেছে: ইলিয়াস আলীর স্ত্রী