ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় যৌতুকের জন্য স্ত্রী-মেয়েকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পিএম
ছবি: সংগৃহীত

যৌতুকের দাবিতে স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার দায়ে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আব্দুর রউফ সরদার নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরের পর এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাকারিয়া হোসেন।

মামলার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর গভীর রাতে যৌতুকের দাবিতে স্ত্রী সাবিনা খাতুন ও শিশু কন্যা আয়েশা সিদ্দিকীকে হত্যা করেন আব্দুর রউফ সরদার। তার বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালি গ্রামে।

এ ঘটনায় নিহত সাবিনা খাতুনের মা জাহানারা খাতুন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেন। মামলার একমাত্র আসামি আব্দুর রউফ সরদার বিচারিক হাকিম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলায় বিচারিক হাকিমসহ ১২ জন সাক্ষ্য দেন। সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা করে আদালত আসামিকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদকে কারাগারে আটক রাখার আবেদন
বৈষম্যবিরোধী আন্দোলনে সাদিকুল ইসলামকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে।
হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদকে কারাগারে আটক রাখার আবেদন
২৫ কোটি টাকা আত্মসাৎ-পাচারের দায়ে সাবেক ভূমি মন্ত্রী ও তার স্ত্রীর ১৫ বছর কারাদণ্ড
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা ঋণ আত্মসাৎ ও বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এ মামলায় ৩৬ আসামির মধ্যে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ১৯ জনকে খালাস দেওয়া হয়েছে।
২৫ কোটি টাকা আত্মসাৎ-পাচারের দায়ে সাবেক ভূমি মন্ত্রী ও তার স্ত্রীর ১৫ বছর কারাদণ্ড
চাঁদপুরে শ্যালক হত্যার দায়ে দুলাভাইয়ের ফাঁসির আদেশ
চাঁদপুরের ফরিদগঞ্জে মামলা সংক্রান্ত বিরোধের জেরে স্ত্রীর বড় ভাই কামরুল হাসান রতনকে (৪০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার দায়ে মো. শাহাদাত হোসেন সরদারকে (৫৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
চাঁদপুরে শ্যালক হত্যার দায়ে দুলাভাইয়ের ফাঁসির আদেশ
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: আয়াসের জামিন নামঞ্জুর, ‘নারী বিবেচনায়’ রিমি মুক্ত
রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সভাপতি আল নূর মোহাম্মদ আয়াস ওরফে এ এন এম আয়াসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তবে একই মামলার আসামি মারজিয়া খন্দকার রিমির জামিন আবেদন নারী বিবেচনায় মঞ্জুর করা হয়েছে।
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: আয়াসের জামিন নামঞ্জুর, ‘নারী বিবেচনায়’ রিমি মুক্ত
কিশোরীকে বিয়ের আশ্বাস, মুয়াজ্জিনের ঘরে ‘সুপ্ত বাসনা’ মেটান নুরুজ্জামান
লালমনিরহাটে ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে মো. নুরুজ্জামান নামের এক স্কুলশিক্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
কিশোরীকে বিয়ের আশ্বাস, মুয়াজ্জিনের ঘরে ‘সুপ্ত বাসনা’ মেটান নুরুজ্জামান
আরও পড়ুন
চাঁদপুরে শ্যালক হত্যার দায়ে দুলাভাইয়ের ফাঁসির আদেশ
অসুস্থ নারীকে কৌশলে ডেকে নিয়ে দরজা বন্ধ করে দেন হাসপাতালকর্মী, অতঃপর...
খুলনায় বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দম্পতির
যে কারণে মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন সোহেলের স্ত্রী স্বপ্না