ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

রমজানে চিয়া সিড খাওয়ার সেরা সময়

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৫ এএম
ছবি: সংগৃহীত

রমজান মাসে চিয়া সিড খাওয়ার সময় নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে। সাহ্‌রি ও ইফতারের মধ্যে চিয়া সিড খাওয়ার উপকারিতা আলাদা, তবে বেশিরভাগ মানুষের জন্য ইফতারের সময়ই সবচেয়ে সুবিধাজনক।

সাহ্‌রিতে চিয়া সিড ভেজানো পানি খাওয়া যেতে পারে। তবে শুধুমাত্র এটি খেলে দেহের জন্য প্রয়োজনীয় শক্তি পাওয়া কঠিন হতে পারে। চিয়া সিড খানিকটা ক্ষুধা কমিয়ে দেয়, কিন্তু সারা দিনের জন্য পর্যাপ্ত পুষ্টি দেয় না। তাই সাহ্‌রিতে চিয়া সিড খাওয়ার আগে খাবারের পরিমাণ কমে না এমন অন্যান্য পুষ্টিকর খাবারও গ্রহণ করা জরুরি। খাবারের অন্তত ১৫-২০ মিনিট আগে চিয়া সিড ভেজানো পানি খাওয়া উচিত।

ইফতারের সময় চিয়া সিড খাওয়ার সুবিধা বেশি। আধা ঘণ্টা ভিজিয়ে রাখা চিয়া সিড সরাসরি পানীয় হিসেবে খাওয়া যেতে পারে, অথবা সালাদ বা টক দইয়ের সঙ্গে যোগ করা যায়। এটি হজমে সহায়ক, রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া ইফতারের সময় চিয়া সিড খেলে প্রচলিত ভাজাপোড়া খাবারের পরিমাণ কমানো সহজ হয়।

পুষ্টিবিদ বলেন, রমজানে পর্যাপ্ত পানি ও শাকসবজি না নিলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। সেই কারণে কিছু মানুষের জন্য সাহ্‌রিতেও চিয়া সিড ভেজানো পানি গ্রহণ করা প্রয়োজন হতে পারে, তবে এটি অন্যান্য পুষ্টিকর খাবারের বিকল্প হতে পারবে না।

অধিকাংশের জন্য রমজানে চিয়া সিড খাওয়ার সেরা সময় হলো ইফতার, তবে সাহ্‌রিতেও এটি খাওয়া যেতে পারে যদি যথাযথ পুষ্টিকর খাবার সঙ্গে থাকে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ ক্যান্ডি দিবস
ক্যান্ডি মানেই মিষ্টি স্বাদ আর শৈশবের রঙিন স্মৃতি।
আজ ক্যান্ডি দিবস
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
ওজন কমানোর চেষ্টা করছেন? নাশতায় মাখানা নাকি পপকর্ন কোনটি বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটিই হতে পারে স্বাস্থ্যকর নাশতার বিকল্প।
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
আরও পড়ুন
চিয়া সিড খাওয়ার সেরা সময় কখন, জেনে নিন উপকারিতা
সকালে চিয়া সিড খাওয়ার উপকারিতা জানালেন চিকিৎসক
ইসবগুল নাকি চিয়া সিড, পেটের যত্নে কোনটি বেশি উপকারী?
চিয়া, ফ্ল্যাক্স সিড নাকি ইসবগুলের ভুসি? কোনটি আপনার জন্য সেরা