ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ভিন্ন স্বাদের সাবুদানার পায়েস তৈরির রেসিপি

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০১:৪২ পিএম

ইফতারে মিষ্টি খাবারের নানা পদ মধ্যে রাখতে পারেন সুস্বাদু সাবুদানার পায়েস। সুস্বাদু এই পায়েস তৈরি করা যায় খুব সহজেই। ইফতারে ঠান্ডা ঠান্ডা সাবুদানার পায়েস খেলে স্বাদ তো লাগবেই, আরাম পাবে আপনার পেটও। বাড়িতে সাবুদানা আছে নিশ্চয়ই? চলুন তবে জেনে নেওয়া যাক সাবুদানার পায়েস তৈরির রেসিপি-

উপকরণ

তরল দুধ: ২ লিটার

সাবুদানা: ৪ কাপ

চিনি: স্বাদমতো

এলাচি: ৩টা

কুকিং চকলেট: ১ কাপ (মাইক্রোওয়েভ ওভেনে গলিয়ে নেওয়া)

তেজপাতা: ১টি

আরও পড়ুন

প্রণালি
দুধ জ্বাল দিয়ে দেড় লিটারে নামিয়ে আনুন।

এ সময় সাবুদানা ডুবো পানিতে ভিজিয়ে রাখুন।

দুধ ঘন হলে এলাচি, তেজপাতা ও চিনি দিন।

সাবুদানা পানি ঝরিয়ে নিয়ে দুধে দিয়ে দিন। জ্বাল দিয়ে ঘন হলে নামিয়ে নিন।

এবার এই পায়েস অর্ধেকটা নিয়ে তাতে ২ টেবিল চামচ গলানো চকলেট মিশিয়ে নিন।

সার্ভিং কাপে প্রথমে চকলেট মেশানো পায়েস দিন।

জমে যাওয়ার পর ওপরে সাদা পায়েস ঢেলে দিন। সবশেষে ওপরে গলানো চকলেট ঢেলে পরিবেশন করুন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
আরও পড়ুন
সুস্বাদু ডিম চপ ঘরে তৈরির রেসিপি জেনে নিন
যেভাবে মজাদার চিকেন চপ, ঘরেই বানাবেন সহজ রেসিপিতে
পেশওয়ারি বিফ রান্নার রেসিপি জেনে নিন
চিকেন এগ ব্রেড বল তৈরি করবেন যেভাবে