ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

চিকেন এগ ব্রেড বল তৈরি করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৮:১৬ পিএম
ছবি: সংগৃহীত

বিকেলের নাস্তায় মুখরোচক কিছু খেতে ইচ্ছা হয় আমাদের প্রায় সবারই। বৃষ্টিভেজা বিকেল হোক কিংবা শীতের সন্ধ্যা, এককাপ চায়ের সঙ্গে এ ধরনের খাবার হলে জমে যায় বেশ। আপনার বাড়িতে যদি পাউরুটি থাকে তবে খুব সহজেই একটি নাস্তা তৈরি করে খেতে পারবেন। সেটি হলো চিকেন এগ ব্রেড বল। মুরগির মাংসের সঙ্গে অন্যান্য উপকরণ মিশিয়ে পুর তৈরি করে এটি তৈরি করা হয়। চলুন জেনে নেওয়া যাক চিকেন এগ ব্রেড বল তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

মুরগির মাংসের কিমা- ১ কাপ

ডিম- ৩টি

পাউরুটি- ১০ পিস

পেঁয়াজ কুচি- ৩ টেবিল চামচ

কাঁচা মরিচ- স্বাদমতো

আরও পড়ুন

আদা-রসুন বাটা- আধা চা চামচ

লবণ- স্বাদমতো

গোলমরিচ গুঁড়া- সামান্য

ধনেপাতা- পরিমাণমতো

ব্রেড ক্রাম্ব- পরিমাণমতো

তেল- ভাজার জন্য।

যেভাবে তৈরি করবেন

কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ, কাঁচা মরিচ ও আদা-রসুন বাটা দিয়ে মাংসের কিমা কষিয়ে নিতে হবে। এবার সঙ্গে একটি সেদ্ধ ডিমের কুচি মিশিয়ে নিতে হবে। পাউরুটিগুলো অল্প পানিতে ভিজিয়ে পানি নিংড়ে নিতে হবে। মাংসের কিমা, লবণ, গোলমরিচ ও ধনেপাতা দিয়ে মেখে নিন। এবার পাউরুটির ভেতরে কিমার মিশ্রণ দিয়ে গোল করে মুড়িয়ে নিন। এবার ফেটানো ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন। কড়াইতে তেল গরম করে সবগুলো বল ভেজে তুলুন। এবার পছন্দসই সসের সঙ্গে পরিবেশন করুন।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আজকের দিনটি ব্যর্থদের জন্য
সব সময়তো শুনেছেন বা পত্রিকায় লেখা পড়েছেন ‘সফলতাকে উৎযাপন’ করার কথা।
আজকের দিনটি ব্যর্থদের জন্য
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
ব্যর্থতাকে আমরা সাধারণত হতাশা ও পরাজয়ের সঙ্গে মিলিয়ে দেখি। কোনো কাজে সফল না হলে অনেকেই নতুন করে চেষ্টা করার সাহস হারিয়ে ফেলেন।
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
বিয়ের পর জীবনে আসে নানা পরিবর্তন। নতুন সংসার, দাম্পত্য সম্পর্ক, শ্বশুরবাড়ির পরিবেশ এবং বাড়তি দায়িত্বের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হন অনেক নারী।
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস
আর্থ্রাইটিস বা বাতজনিত রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে আজ ১২ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব আর্থ্রাইটিস দিবস।
আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস
আরও পড়ুন
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
নিউইয়র্কবাসীদের পুষ্টিকর খাবার সহায়তা দিচ্ছে উইক, আবেদন করবেন যেভাবে 
যে ভুলে অজান্তেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
রাজধানীতে কুকুরকে খাওয়াতে গিয়ে মারধরের শিকার তরুণী