ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইফতারে কেন প্রথমেই খেজুর খাবেন?

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৭:২১ পিএম
ফাইল ছবি

রমজান মাসে ইফতারের টেবিলে খেজুর একটি অপরিহার্য খাবার। দীর্ঘ সময় রোজা রাখার পর শরীরের ক্লান্তি দূর করতে এবং পুষ্টির চাহিদা মেটাতে খেজুরের জুড়ি নেই। শুধু ধর্মীয় ঐতিহ্যই নয়, আধুনিক বিজ্ঞানও ইফতারে খেজুর খাওয়ার বিশেষ গুরুত্বের কথা বলছে। চলুন, জেনে নিই।

শরীরে দ্রুত শক্তির জোগান দেয়
সারা দিন না খেয়ে থাকার ফলে রক্তে শর্করার মাত্রা কমে যায়। খেজুরে থাকা প্রাকৃতিক শর্করা রক্তে শর্করার ভারসাম্য দ্রুত ফিরিয়ে আনে। এতে থাকা জটিল কার্বোহাইড্রেট শরীরের হঠাৎ সুগার বেড়ে যাওয়া রোধ করে দীর্ঘক্ষণ শক্তি সরবরাহ বজায় রাখে।

আরও পড়ুন

পুষ্টিগুণে ভরপুর একটি ফল
খেজুরে রয়েছে শরীরের জন্য প্রয়োজনীয় অনেক গুরুত্বপূর্ণ উপাদান। এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি৬, ভিটামিন এ এবং ভিটামিন কে রয়েছে। রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে এমন আয়রন বা লোহা পাওয়া যায় খেজুরে। পটাসিয়াম রয়েছে, যা দেহকোষের তরল ভারসাম্য ঠিক রাখে। পানিশূন্যতা রোধে সাহায্য করে অনেকেই মনে করেন, শুকনো ফল শরীরে পানিশূন্যতা তৈরি করতে পারে? কিন্তু খেজুরের ক্ষেত্রে বিষয়টি উল্টো।

খেজুরে থাকা পটাসিয়াম শরীরের কোষে পানি ধরে রাখতে সাহায্য করে। তাই ইফতারে পানির সঙ্গে খেজুর খেলে শরীরের শক্তির পাশাপাশি পানির ভারসাম্যও বজায় থাকে।

সূত্র : বিরুনি ইউনিভার্সিটি হসপিটাল

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
জেনে নিন সকালে খালি পেটে খেজুর খাওয়ার উপকারীতা
শ্রমিকদের জন্য নিজ হাতে তৈরি ইফতার ও সেহরি করালেন কাতারের ব্যবসায়ী আব্দুস সালাম
খালেদা জিয়া ও জিয়াউর রহমানের স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও ইফতার মাহফিল
ঢাকাস্থ নওগাঁ জেলা মিডিয়া ফোরামের ইফতার অনুষ্ঠিত