ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ঢাকাস্থ নওগাঁ জেলা মিডিয়া ফোরামের ইফতার অনুষ্ঠিত

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৮:০০ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউস্থ একটি রেস্টুরেন্টে শনিবার (১৪ মার্চ) ইফতার মাহফিলের আয়োজন কর নওগাঁ জেলা মিডিয়া ফোরাম (এনডিএমএফ), ঢাকা। সংগঠনের বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিতে ইফতার মাহফিলটি ঢাকার বিভিন্ন টেলিভিশন, অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত নওগাঁ জেলার গণমাধ্যমকর্মীদের মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক প্রথম আলোর সহ-সম্পাদক ও এনডিএমএফের কার্যনির্বাহী সদস্য মো. মোখলেছুর রহমান। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন এনটিভির চিফ ভিডিও এডিটর, এনডিএমএফ এর সাধারণ সম্পাদক সরদার মেহেদী হাসান।

আরও পড়ুন

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফোরামের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সন্দেশ বিডি ডটকমের উপদেষ্টা সম্পাদক প্রকৌশলী মো. রায়হান নবী জুয়েল, ফোরামের উপদেষ্টামণ্ডলীর সম্মানিত সদস্য শিক্ষাবিদ ড. মোস্তাফিজুর রহমান, লেখক ও উপন্যাসিক জিল্লুর রহমান শুভ্র, সংগীতশিল্পী ও সংগীত পরিচালক লিটন হাফিজ, রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি ঢাকার অর্থ সম্পাদক মারিয়া সালাম, রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি ঢাকার প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোরমা আকতার, এনটিভি অনলাইনের নিউজ এডিটর এ এ এম মুজাহিদ, এটিএন নিউজের জ্যেষ্ঠ সম্পাদক মো. হারুন উর রশীদ, এনডিএমএফ এর যুগ্ম সাধারণ সম্পাদক এহসান উল হাকিম রোমেল, সময় টিভির জ্যেষ্ঠ ভিডিও সম্পাদক তামিমুল ইসলাম টিটন, এটিএন বাংলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন) ইকবাল মাহমুদ, মোহনা টিভির জ্যেষ্ঠ ভিডিও সম্পাদক আবু বক্কর সিদ্দিক (সাহেব), এশিয়ান টিভির জ্যেষ্ঠ ভিডিও সম্পাদক মো. জোবাইর রহমান, মো. মিজানুর রহমান সজীব, আনিসুর রহমান রনি, সংগীতার মিডিয়া ম্যানেজার ইঞ্জিনিয়ার মেহরাজ মিঠু, এটিএন বাংলার অনুষ্ঠান স্কুল বেলার উপস্থাপক, প্রকৌশলী কে এম মনির হোসাইন, আব্দুল মান্নান, মেহেদী হাসান রকি প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন টেলিভিশন, অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত নওগাঁ জেলার ঢাকাস্থ গণমাধ্যমকর্মীরা।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইতিহাসে আজকের এই দিনে
মঙ্গলবার (১৩ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
বাসসের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ড পুনর্গঠন করেছে সরকার। পুনর্গঠিত বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে।
বাসসের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার
ইতিহাসে আজকের এই দিনে
সোমবার (১২ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
রোববার (১১ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম ’আরটিভি আলোকিত কোরআন ২০২৬’-এর চ্যাম্পিয়ন ইহতেশামুল
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ প্রথম স্থান অর্জন করেছেন জিপিএইচ ইস্পাত নিবেদিত আরটিভির ‘আলোকিত কোরআন ২০২৬-এর কৃতী শিক্ষার্থী হাফেজ ইহতেশামুল হক হীরা। বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীদের মধ্য থেকে কয়েক ধাপের বাছাই শেষে চূড়ান্ত পর্বে ৩৮টি দেশের প্রতিযোগীর অংশগ্রহণে হিফজুল কুরআন বিভাগে প্রথম স্থান অর্জন করে তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে আরও একবার সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন। হাফেজ ইহতেশামুল হক হীরা ‘আলোকিত কোরআন ২০২৬’-এর একজন শিক্ষার্থী। তার এই আন্তর্জাতিক সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়; বরং আরটিভির দীর্ঘদিনের কোরআনভিত্তিক প্রতিভা বিকাশের ধারাবাহিক উদ্যোগ ‘আলোকিত কোরআন’-এর সাফল্যেরও এক উজ্জ্বল স্বীকৃতি। এ উপলক্ষে কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, এই অর্জন বাংলাদেশের সব কুরআনের খাদেম, শিক্ষক, অভিভাবক ও দেশবাসীর জন্য গর্বের। তিনি হাফেজ ইহতেশামুল হক হীরার উজ্জ্বল ভবিষ্যৎ, কুরআনের খেদমতে আরও সাফল্য এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। আরটিভি/এমএইচজে
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম ’আরটিভি আলোকিত কোরআন ২০২৬’-এর চ্যাম্পিয়ন ইহতেশামুল
আরও পড়ুন
‘বেশি মানুষ দেখে ভয় পেয়ে যাই, ব্রেক দিতে গিয়ে অ্যাকসিলারেটরে চাপ দিই’
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের শিশু টাংগাইলে উদ্ধার
পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে