ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

গরমে বিদ্যুৎ বিল কমানোর সহজ কৌশল

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০১:২৫ পিএম
ছবি: সংগৃহীত

গরমের তাপমাত্রা বাড়লেই বাড়ির বিদ্যুৎ খরচও আকাশছোঁয়া মনে হয়? এসি ও ফ্যান চালাতে গিয়ে প্রতি মাসের বিদ্যুৎ বিল দেখে চোখ কপালে ওঠে? তবে কিছু সহজ ও কার্যকর কৌশল মেনে চললে গরমে ঘর ঠাণ্ডা রাখা সম্ভব। আর বিদ্যুৎ বিলও নিয়ন্ত্রণে রাখা যায়।

১. এসির সঠিক ব্যবহার

  • এসির তাপমাত্রা ১৮ ডিগ্রি নয়, ২৪–২৬ ডিগ্রি সেলসিয়াসে রাখুন।
  • তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ানো মাত্র প্রায় ৬ শতাংশ বিদ্যুৎ সাশ্রয়।
  • হালকা ফ্যান চালালে ঘর দ্রুত ঠাণ্ডা হয় এবং এসির চাপ কমে।
  • প্রতি ১৫ দিন অন্তর ফিল্টার পরিষ্কার করুন।

২. প্রাকৃতিক উপায়ে ঘর ঠাণ্ডা রাখুন

  • দুপুর ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জানালার পর্দা টেনে রাখুন।
  • গাঢ় রঙের পর্দা রোদ কম ঢোকাতে সাহায্য করে।
  • সন্ধ্যা হলে জানালা খুলে বাইরে থেকে ঠাণ্ডা বাতাস ঘরে প্রবেশ করান।
  • দিনের আলো ব্যবহার করুন, অপ্রয়োজনীয় বাতি বন্ধ রাখুন।

৩. ফ্রিজ ব্যবহারে সতর্কতা

  • ফ্রিজ দেয়াল থেকে অন্তত ছয় ইঞ্চি দূরে রাখুন।
  • বারবার ফ্রিজ খোলা থেকে বিরত থাকুন।
  • গরম খাবার সরাসরি ফ্রিজে রাখবেন না।
  • গরমকালে ফ্রিজের সামার মোড ব্যবহার করুন।

৪. অপ্রয়োজনীয় প্লাগ খুলে রাখুন

  • টিভি, ল্যাপটপ চার্জার বা মাইক্রোওয়েভ ব্যবহারের পর সকেট থেকে প্লাগ খুলুন।
  • রিমোট দিয়ে বন্ধ করলেও এগুলো সামান্য বিদ্যুৎ খরচ করতে থাকে।

৫. এলইডি বাতির ব্যবহার

  • সাধারণ ফিলামেন্ট বাল্ব বা টিউবলাইটের তুলনায় এলইডি বাতি কম বিদ্যুৎ খরচ করে।
  • বেশি আলো দেয় এবং দীর্ঘমেয়াদে বিল কমায়।

গরমে ঘর ঠাণ্ডা রাখা আর বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণে রাখা মোটেও জটিল নয়। এই সহজ পাঁচটি অভ্যাস মেনে চললে গরমের যন্ত্রণা কমবে, বিদ্যুৎ বিলও অনেক কমে যাবে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
তীব্র গরমে ব্যায়াম করবেন যেভাবে, শরীর থাকবে নিরাপদ
তীব্র গরমে হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ
তীব্র রোদের গরমে বাইরে বের হলে স্বস্তি দেবে যেসব রঙের পোশাক 
তীব্র গরম কবে কমবে, জানালো আবহাওয়া অফিস